Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    • 2 years, 1 month ago

    অপলার মামা তাঁর প্রায় সব বইয়েই দাঁত ব্যথা নিয়ে আসতেন ।বেশীর ভাগই “মা” চরিত্রে এটা মনে হয় দেখানো হতো। স্মৃতি শক্তি কমে যাওয়ার কারণে “মনে হয়” বললাম, আগে হলে সঠিকটাই বলতে পারতাম।
    এইমুহূর্তে “কৃষ্ণপক্ষ” এ মীরুর মা- রাহেলার তীব্র দাঁতে ব্যথার কথা মনে পড়ছে, যিনি দাঁতে ব্যথার কারণে চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছেন,ঔষধ পত্র কিছু খাননি। আবরার (হলেও হতে পারে ,ছোট জামাই) আসলে ওর কাছে শুনে খাবেন।
    হায় কপাল আমার! মেয়ে জামাই, ছেলের বউ ডাক্তার হওয়ার আগেই এত্ত তীব্র দাঁতের ব্যথা হওয়ার কি খুব দরকার ছিলো ?
    আজ সারাদিন সবার সাথে দাঁতে, দাঁত চেপে হাসি মুখে কথা বলেছি। কাউকে বুঝতেও দেই নাই, কি পরিমাণ যত্রণাকে কোলে নিয়ে বসে আছি!
    কান ব্যথা, মাথা ব্যথা এবং জ্বর জ্বর লাগছে। ইচ্ছে করছে যাকে পাই তাকেই বকাবকি করি।এসেই ভাবলাম দুই পুত্রকে বকাবকি করবো, কিন্তু না! বড়পুত্র ঠান্ডা পানি এনে দিলো, ওয়াশরুম থেকে বের হয়েই দেখি চা এর সৌরভে ঘর মৌ মৌ করছে। বড় পুত্র বানিয়েছে, ছোট পুত্রকেও দিয়েছে । তাই চাইলেও আর রাগ দেখাতে পারলাম না।
    তবে সে যে আমার দাঁতে ব্যথার কারণে আমার ক্ষেদমত করছে তা কিন্তু নাহ্। কারণ আমি ওদেরকে দাঁতে ব্যথার কথা বলিই নাই। সে ক্ষেদমত করছে কারণ তার বান্ধবীর জন্মদিন , টাকা লাগবে গিফট কিনতে তাই🤣।
    দেখি আর কিছু ক্ষণ অপেক্ষা করি ,কাউকে যদি বকা যায় তবে ভালো লাগবে। মাহিন সাবধান! তুই আছিস কিন্তু লিষ্টে।
    বউকে মেরে ঝিকে শেখানো আর কি! দাঁতের উপরে তো রাগ করতে পারছি না, তাই হাতের কাছে রেডিমেড যাকে পাই , তাকেই ঝেড়ে নেই।

    বি:দ্র: আমি “অপলার মামার বই” এই জন্য লেখি, কারণ অনেকে তাঁর নাম লেখার আগে “স্যার” লেখেন।আমি আমার শিক্ষা গুরু ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে স্যার ,ম্যাডাম বলতে অভ্যস্ত নই।

    5
    7 Comments

Friends

Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Skip to toolbar