Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🤡 অবরুদ্ধ নগরী 🏘
    –জাহিদুল জামি

    ঝলমলে এই শহরে নিয়ন বাতির নিচে,
    একদিন ছিল ছিমছাম সাজানো, ছিল মানুষের ভীড়।
    চকচকে সড়কে ছুটতো রঙ-বেরঙের গাড়ি,
    হাসির কলতান ছড়িয়ে পড়তো রাতের অন্ধকারে।
    চায়ের দোকানে বসে গল্পের মেলা,
    প্রেমের গুঞ্জন হতো রাস্তায়, মিষ্টি কথা।
    মেলা, উৎসব, ছিল আনন্দের কমতি,
    সকলেই ছিল সুখী, জীবনটা ছিল ভরপুর।

    কিন্তু এখন, শাসনের নামে চলছে অন্য রূপ,
    নিশ্বাসে গন্ধে ভরা, রক্তের দাগে চিরস্থায়ী গ্রাস।
    অন্যায়, অত্যাচার যেন কেবল নিত্য ঘটনা,
    মানুষ এখন নিরাপত্তাহীন, অন্ধকারে ভাসছে।
    দুর্নীতি আর স্বেচ্ছাচারী মনোভাবের চরম দাপট,
    শাসকরা খেলছে জনগণের ভাগ্য নিয়ে, বিনিদ্র রাত।
    এখনো নিরবে কাঁদছে শহরের করুণ আত্মারা।
    মার্কেটে লাগামহীন দাম, ক্ষুধার্তের ক্ষুধা মন্দা,
    লাখো শহিদের রক্তের দাম চুকাতে হবে,
    অবরুদ্ধ নগরী, কারো পায়ের নিচে নেই মাটি,
    সবার দেয়ালে ঠেকেছে পিঠ।

    কবে হবে মুক্তি এই অবরুদ্ধ নগরীর রাতের আঁধার,
    সুখের আলো ছড়াবে, মুক্তির প্রতীক হবে মানবেতর।

    ২৮ সেপ্টেম্বর ২০২৪

Skip to toolbar