-
একটা গল্প লেখি, গল্পটা পড়বেন সবাই।
একটা ছিলো গভীর বন। সেই বনের পশু পাখি, কীট পতঙ্গ সব বাস করতো। সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিলো। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু, মহিষ, হরিণ, ইদুর, বেড়াল সবাই সবার বন্ধু ছিলো, কেউ কাউকে ভয় পেতো না। সবাই শারীরিক এবং মানসিক ভাবে শান্তিতে বসবাস করতো। বাঘ, সিংহ তাদের খাদ্য অন্য বন থেকে যোগাড় করতো, ফলে বাঘে, মহিষে এক ঘাটের পানিই খেত।
বন টা ছিলো “আদর্শ বন”। অন্য বনের পশু পাখির মা রা এই বনের গল্প শোনায় তাদের বাচ্চাদের।
আশা করি বনের পরিবেশ এবং বনে বসবাসরত পশু পাখি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি।
তো একদিন হলো কি!- সিংহ তার বন্ধু গাধার সাথে বসে গল্প করছে, অনেক ধরণের গল্পই তাদের মধ্যে হচ্ছে- দেশ, বিজ্ঞান, করোনা, ইন্টারনেট, রাজনীতি, পরীমনি এগুলো নিয়ে যে গল্প হচ্ছে না, তা নিশ্চয় বলতে হবে না আপনাদেরকে? তাদের মধ্যে গল্প হচ্ছে- কোন বনে কি কি হেলথ্দি ফুড পাওয়া যায়, কোন লতাপাতা খেলে কি উপকার হয়, কয় ঘন্টা ঘুম প্রয়োজন। সন্তানদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কি কি খাওয়াতে হবে, সিংহ ইদানিং আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, আগের মতো আর শিকারে বের হতে পারেন না। তাঁর মধ্যে মৃত্যু ভীতি কাজ করছে, কোন কাউন্সেলর এর কাছে যাবেন, এই সব নিয়েই তাদের গল্প।
গাধা সিংহকে বললো অমুক বনে প্রচুর ঘাস দেখেছি বন্ধু, এত সুন্দর ঘাস না! তোকে বলে বোঝাতে পারবোনা । সিংহ বললো তাই! তুই ঠিক দেখেছিসতো? হ্যাঁ বন্ধু, আমি ঠিক দেখেছি।সিংহ বললো- আচ্ছা বলতো ঘাসের রং কেমন? গাধা সংগে সংগে উত্তর দিলো- ঘাসের রং নীল। সিংহ বললো- যা ভাগ, তুই তাহলে ঘাস দেখিস নি। ঘাসের রং সবুজ। গাধা বললো – না,না কিছু তেই না, আমি ছোট বেলা থেকে দেখে আসছি ঘাসের রং নীল। দুই বন্ধুর ভীষণ গন্ডগোল বেঁধে গেলো। অন্য পশু পাখি আসলো বিষয় টার সমাধানের জন্য। কিন্তু নাহ্, গাধা কারো কথাই শুনতে রাজি না, তার এক কথা- ঘাসের রং নীল।
তখন সবাই মিলে ঠিক করলো যে শিয়াল এর কাছে বিষয় টা নিয়ে যাবে। শিয়াল পন্ডিত এর সমাধান করে দিতে পারবে। গাধাও রাজি, সে বললো- হ্যাঁ শিয়াল সঠিক উত্তর দিতে পারবেন। আর সিংহ শোন- তোর উত্তর যদি ভুল হয় তবে তার জন্য শিয়াল পন্ডিত যে শাস্তি দিবে তা তোকে মেনে নিতে হবে, আর যদি আমার ভুল হয়, তবে আমিও শাস্তি মেনে নিবো। দুজনেই সম্মতি দিলো এবং শিয়াল পন্ডিত এর কাছে যেয়ে বিষয় টি বললো। শিয়াল পন্ডিত তখন গাধাকে জিজ্ঞেস করলো- তুমি বল ঘাসের রং কি? গাধা বললো- নীল। শিয়াল বললো- হ্যাঁ, তোমারটাই ঠিক। গাধাতো মনের খুশিতে ধিংক্কা চিকা, ধিংক্কা চিকা করতে শুরু করে দিলো। গাধা বললো- পন্ডিত এবার সিংহকে শাস্তি দেও। শিয়াল বললো – অবশ্য ই । সিংহ, তুমি আগামী দুইদিন তোমার গুহা থেকে বের হবে না মানে শিকারে বের হতে পারবেনা।
গাধাতো মনের আনন্দে বনে চলে গেলো। সিংহ তখন শিয়াল পন্ডিত কে বললো- ঘাসের রং যে সবুজ এটা তুমিও জানো, আমিও জানি তবু তুমি কেন বললে ঘাসের রং নীল? তখন শিয়াল পন্ডিত সিংহকে বললো- আমরা সবাই জানি ঘাসের রং সবুজ।
তাহলে তুমি আমাকে শাস্তি দিলে কেন?
শিয়াল পন্ডিত তখন বললো- আমি তোমাকে শাস্তি দিয়েছি যে তুমি তর্ক করেছো গাধার সাথে। তুমি জানো ও গাধা, ওর বুদ্ধি আর তোমার বুদ্ধি কি এক? তুমি যুক্তি তর্ক করবে তোমার পর্যায়ের একজনের সাথে,তা না করে গাধার সাথে তর্ক করতে গেছো।আমরা সারাজীবন ঘাস সবুজ দেখে বড় হয়েছি, আর আজ” ও” এসে বললো যে ঘাস নীল?
তুমি উত্তর ভুল দেওয়ার কারণে শাস্তি পাওনি, তুমি শাস্তি পেয়েছো গাধার সাথে তর্ক করার জন্য।আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুরলো।
মোদ্দা কথাঃ নাহ্, আমি মোদ্দা কথা লিখবো না। আপনারা লেখেন।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
নাঈম অরণ্য
@aronnonaim
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed


সবাই তর্কের যোগ্য হয় না। তর্ক হয় সমানে সমানে।