-
চিৎকার
জরাজীর্ণ জঙ্গল ঘেরা ঘরটাতে,
ভয়ার্ত চিৎকার শুনি মাঝে মাঝে,
বহুদূরে দৃশ্যমান প্রকাণ্ড হিজল গাছে-
অশরীরী কোনো ছায়া যেন দুলে ওঠে।পঁচা পুকুরের পাশ ঘেষা,
কলমি গাছের বেষ্টনীতে আবদ্ধ চারপাশ,
থমথমে দুপুরে কাঁপুনি উঠে যেন-
মরণ চিৎকারে।বাঁচার আকুতি যেন শুনি,
কোনো ষোড়শী কান্না জড়িত কণ্ঠে,
ঠকঠক করে উঠে আর্ধভাঙা দরজায়-
কি করুণ চিৎকার।ভয়ার্ত চোখে তাকিয়ে দেখি,
জরাজীর্ণ ঘর থেকে যেন আমায় ডাকছে,
করুণ চিৎকারে-
আমাকে বাঁচাও।হিজলের ডালে ডানা ঝাপটিয়ে পাখির চিৎকার,
জনমানবহীন ঘরখানা আরও রহস্যময়,
টিনের ছালে যেন বৃষ্টি বরষণ-
মনে হয় নাম ধরে ডাকছে আমায়।বাঁচাও আমাকে মেরো না,
একদম কাউকে বলবো না,
আঘাতের চিহ্ন সযতনে-
আমাকে মেরো না,বাঁচতে দাও।ভয়ার্ত চিৎকার শুনি,
ঠিক ষোড়শীর কণ্ঠে,
পাঁজরের ব্যথায় অচেতন হয় এমন স্বরে-
বাঁচতে দাও।বোধের জাগরণ ঘটে,
রহস্যময় চিৎকারে আহ্বান,
ওদের বাঁচতে দিও না-
যারা বাঁচতে দেয়নি আমায়।প্রচণ্ড শক্তিতে কেঁপে উঠা ঘরটা থেকে শব্দ আসে,
আমায় যেন অনুনয় করে বলছে,
পরিচিত কতক মানুষের বিচার হউক-
করুণ চিৎকারে বলছে।আজ প্রতিজ্ঞা করেছি,
ষোড়শীর খুনের বিচার করবো,
নাম বলা পাপিষ্ঠ আত্মার অবসান হবে-
থামবো না এই বলে রাখছি।জরাজীর্ণ ঘরখানা শান্ত হবে,
বিজয়ের হাসি শুনা যাবে,
ষোড়শীর খুনের বদলায়-
পাপিষ্ঠ আত্মার বিনাশ হবে।6 Comments-
-
“চিৎকার” কবিতাটি ভয়, রহস্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিজ্ঞার একটি আবেগঘন প্রকাশ। কবিতাটি একদিকে রহস্যময়, অন্যদিকে এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের এক দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



অপূর্ব