Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🔥 যুদ্ধ চাই না 🔥
    — জাহিদুল জামি

    যুদ্ধ চাই না, চাই না আগুনের হিংস্র হাত,
    মানুষের রক্তে রঞ্জিত মাটি বিধ্বস্ত রাত।
    আমাদের সভ্যতা কী তবে এটাই চায়?
    বন্দুকের শব্দে সভ্যতার নতুন পাতায়?
    শূন্যতার অঙ্গীকার ধ্বংসের প্রতিশ্রুতি,
    শিশুর কান্না পিতৃহারা বুকে কষ্টের স্মৃতি।

    কোথায় হারালো সংস্কৃতি, শিল্প আর গান?
    থেমে গেলো সভ্যতা দ্বার অস্ত্রের ঝনঝনান ।
    কোথায় আমার সেই আলো যেখানে শুধু রাত,
    মানুষ মানুষকে ভালোবাসো নতুন সুপ্রভাত।
    শিল্পের সুরে মিশে গেছে শান্তির সুরেলা গান,
    সংস্কৃতির আলোয় জ্বলুক নতুন জীবন প্রাণ।

    রাজনীতি কি তবে ক্ষমতার মত্ততায় ভরা?
    শান্তির পতাকা কেবল কাগজ শপথে সারা?
    যেখানে পৃথিবী হবে সবুজ চাই নতুন প্রভাত,
    যেখানে যুদ্ধ নয় ভালোবাসায় হোক প্রতিবাদ।
    সীমান্ত পেরিয়ে একতাবদ্ধ হও প্রতিটি প্রাণ,
    ভালোবাসার বন্ধনে গাঁথো মানবতার গান।

    নতুন প্রজন্ম উঠুক জেগে কন্ঠে যুদ্ধ বিরোধী কথা,
    তারা লিখুক নতুন ইতিহাস, শান্তির গড়ুক স্রোতা।
    মানুষের হৃদয়ে বয়ে আসুক নির্ভীক ভালোবাসা,
    নির্লোভ হৃদয়বিশ্বে রচিত হোক শান্তির মেলামেশা।
    ৩ অক্টোবর ২০২৪

Skip to toolbar