Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🤠 অবিশ্বাসের মিছিলে😎
    — জাহিদুল জামি

    মানবতার পৃষ্ঠায় দাগ কেটেছে কালো ছায়া,
    যুগে যুগে বেঈমানের মতো গর্বিত আত্মা।
    মীর জাফর নামটি শুধুই কি সে একা?
    প্রতিটি শতাব্দীতে বেঈমানের মিছিলে
    তার প্রায়ণিক লক্ষণ।

    মীর জাফর—সিরাজের বিশ্বাসে বিষ ঢেলে,
    বাংলার স্বাধীনতায় আঘাত করল এমন দুঃখের মেলে।
    স্বাধীনতার মসনদে রক্তের ধারা বইল,
    একটি জাতির আত্মা যেন ঘুমের মধ্যেই মরল।

    জুলিয়াস সিজার—যার অঙ্গীকার ছিল বন্ধুত্বের,
    ব্রুটাসের ছুরির আঘাতে ভেঙে পড়ল বিশ্বাসের।
    “তুমি, ব্রুটাস?” সেই মুহূর্তে ভেঙে গেল ইতিহাস,
    ক্ষমতার লোভে বন্ধুরা হলো শত্রু সব কিছু হল নিষ্ঠুর।

    স্ট্যানলি—রিচার্ডের প্রতি সেই নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা,
    যুদ্ধের ময়দানে যোদ্ধা রাজা হারাল তার স্বপ্নের মানচিত্র।
    যখন বন্ধুর মুখে শত্রুর হাসি ভাসে,
    তখন রাজমুকুটও ধুলোয় লুটায়,
    রাজা নিজেই শেষমেশ ফাঁসে।

    আওরঙ্গজেব—শাহজাহানের ছেলে পিতার বন্দী,
    সাম্রাজ্যের সিংহাসনে দখল করল
    পিতার ইচ্ছার শেষ সীমানা।
    মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ডুবে যায়,
    একটি পুত্রের বেঈমানীতে পিতার আলো নিভে যায়।

    মার্শাল নে—নেপোলিয়নের সেনাপতি,
    তারই বুকে ছুরি বসিয়ে আনুগত্য ভুলে গেলি।
    ফ্রান্সের বিপ্লবের পতাকা উড়ল, কিন্তু
    সে পতাকা যেন বিশ্বাসঘাতকতায় ভেঙে গেল।

    কুরবস্কি, ইভান চতুর্থের প্রিয়,
    অস্ত্র ধরল পোল্যান্ডে রাশিয়ার বিজয়কে ম্লান করল।
    একটি দেশ কাঁদল পিতার বিশ্বাসঘাতক পুত্রের আঘাতে,
    যেন পিতার চোখের জলে ভেসে যায় প্রাচীন পাথরে।

    খোন্দকার মোস্তাক—যে ছিল জাতির মুক্তির সময়ে
    বিশ্বাসঘাতকতার চূড়ান্ত দৃষ্টান্ত,
    নিজস্ব স্বার্থে বন্ধুদের বিপক্ষে দাঁড়াল,
    শহীদদের রক্তে দাগ লাগালো পিতৃভূমির মাটিতে।
    বিপন্ন স্বাধীনতা কাঁদল বিশ্বাসঘাতকের ছায়ায়।

    ড. ইউনুস—যে নামটি একদিন
    অর্থনৈতিক মুক্তির প্রতীক ছিল,
    কিন্তু চার বছরের মাষ্টার মাইন্ড ছাত্র আন্দোলনের
    আড়ালে রইল এক করুণ চিত্র।
    বৈষম্যবিরোধী আন্দোলনের কণ্ঠস্বর,
    আমেরিকার মাটিতে নতুন এক পরিচয়ে
    তুলে ধরলেন কারা এর মাষ্টার মাইন্ড!
    কিন্তু তার অন্তর্গত প্রভাব ছিল ভিন্ন,
    স্বাধীনতার পবিত্র মাটি যেন আরও বিপন্ন হলো।
    যখন একটি জাতি স্বপ্নের জন্য যুদ্ধ করে
    তখনই ভেতর থেকে ক্ষয় আর দুঃখের পালা।

    বিশ্বাসের জাহাজ তলিয়ে যায় অন্ধকারে,
    আর প্রতারণার এই নির্মম পরিণতি হয়ে যায়
    এক মরণঘাতী বাস্তবতা।
    বঙ্গের হৃদয়ে ক্ষত আর এই ক্ষত বয়ে চলে আজও।
    প্রতিটি নাম, প্রতিটি গল্প—বিশ্বাসঘাতকতার বিষাদে মাখা,
    মানবতার ভাঙা ঘরে আগুনের শিখায় কাঁদা।
    বেঁচে থাকে মানুষের মনে বেঈমানী,প্রতারণা
    নির্মম কবরে চাপা পড়ে।
    (০৫.১০.২০২৪)

Skip to toolbar