Profile Photo

nehal arkoOffline

  • NEHALARKO
  • Profile picture of nehal arko

    nehal arko

    • 5 years, 4 months ago

    চলো থাকি পাশাপাশি
    নেহাল অর্ক

    চারিদিকে হতাশা, বিবর্ণ একাকী দুপুর
    হালচাল ভালো নেই
    প্রেয়সীর চোখে থাকে রাত জাগা ভোর।
    তুমি ভালো নেই, আমি ভালো নেই; নেই ভালো কেউ
    ভিখারি ফিরছে ঘরে শূন্য হাতে
    কুকুরটা হোটেলের বারান্দায় করছে ঘেউঘেউ।

    প্রিয়সব দূরে রয়; কেউবা ফেলে রাখে,
    কেউবা চেয়ে দেখে জীবনের ক্ষয়;
    শূন্যতায় ঘরে ফিরে হতাশায় মুখ মুছি
    জীবনের বাঁকে ডাকে এমন আরো কতোজন!
    মায়ায় ভুলে থাকি ব্যথার পাহাড়
    পিছনে ডাকে স্মৃতি; হায়, এই তো জীবন।

    শেষের বিজ্ঞাপন; দেয়ালে সাঁটালো যেনো কে!
    ঐ যে যাচ্ছে আমার প্রতিবেশী
    দ্যাখো, লেখা আছে আমারও যেতে হবে যে!
    চলো ছাড়ি হিংসা – দ্বেষ, হাতে রাখি হাত
    যে গেছে আমার আগে
    আমারও তো আসতে পারে ডাক!

    চলো থাকি পাশাপাশি, হাত ধরে কাছাকাছি
    কেউ কি বলতে পারি, কে কাকে দিবো ফাঁকি?
    যেটুকু সময় আছি, চলোনা মায়ায় বাঁচি।
    তুমি যদি থাকো পাশে নই আমি একা
    বিভেদের রেখা কেনো, তবে?
    যদি নামি এই পথে ; জানি, হবেনা তো দেখা!

    হবিগঞ্জ।

    6
    3 Comments
    • পাশাপাশি একটা জীবন স্বপ্ন নিয়ে কাটিয়ে দেয়া যায়। অভিনন্দন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 21 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar