Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • ষাট গম্বুজের গৌরব

    ষাট গম্বুজ, গৌরব যার,
    ইতিহাসের শিরোনাম,
    অজানা প্রাচীন স্থাপনা,
    তবু সে দেয় মানের দাম।

    পাথরগুলো রাজমহল থেকে,
    কোণায় আছে চারটি মিনার,
    গম্বুজ যেন ৬০ নয়,
    তবুও নামটিই তার।

    ইট-পাথরে দাঁড়িয়ে আছে,
    ঐতিহ্যের এক উপমা,
    সুলতানের সময়কালে,
    উলুগ খাঁর নীরব ক্ষমা।

    পূর্ব খিলান বিশালাকারে,
    দক্ষিণ, উত্তরে দরজা,
    মিহরাবের পাশে দরবার কক্ষ,
    ইতিহাস খুঁজে বসা।

    বিশ্ব ঐতিহ্যের তালিকায়,
    আছে বাগেরহাট আজ,
    ষাট গম্বুজ মসজিদের আলো,
    কালের সাক্ষী লাজ।

Skip to toolbar