Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • ### **”মধুপল্লির স্মৃতি”**

    কেশবপুরের মাটি ছুঁয়ে, দাঁড়িয়ে মধুর বাস,
    মাইকেলের স্মৃতি ভাসে, প্রতিটি ইটের আশ।
    সনেটের সূচনা যেথায়, অমিত্রাক্ষরের তান,
    মধুপল্লির বাতাসে বাজে কবির সুরের গান।

    মেঘনাদবধের কাহিনি, মহাকাব্যের ঝংকার,
    মাইকেলের কলমে যেন বাজে মহা অন্ধকার।
    রামায়ণের কথা ধরে, গড়েছেন এক রূপকথা,
    বাংলার ভাষায় তিনি বুনেছেন প্রেমের কাব্যগাঁথা।

    বাড়ির বাঁকে দাঁড়িয়ে আজও মধুর ভাস্কর্য,
    যেন ছুঁতে চায় আকাশ, উড়ে মেঘের তস্কর।
    পাথরের গামলায় খেলা করে স্মৃতির ছায়া,
    মধুপল্লির প্রতিটি কোণ বলে তার কাহিনির আয়া।

    মধুসূদনের বাক্সে রাখা তার কাব্যের রেশ,
    মধুর স্মৃতি আঁকা যেন বাংলার প্রেমের দেশ।
    কেশবপুরের পথে পথে আজও বাজে সেই ধ্বনি,
    মাইকেল মধুসূদনের স্মৃতি, বাংলা কবির জীবনী।

Skip to toolbar