Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 2 years ago

    হাইওয়ে

    দোতলা থেকে কাজের ছেলেটা এসে বললো, “ভাইয়া, রাফি চাচা মারা গেছে।”
    রনি ঘটনার আকষ্মিকতায় তেমন কোন উদ্বেগ প্রকাশ না করে হাত থেকে ফোনটা রেখে ছেলেটার দিকে চাইলো। “মারা গেছে? কখন?” শান্ত স্বরেই বললো সে।

    “চল” বলে হাতে ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো। সিড়ি বেয়ে দোতলায় চলে আসলো তারা। দরজা খোলাই ছিল। রাফি চাচা মনে হচ্ছে ঘুমিয়ে আছে। রনি হাতের পালস দেখলো। বুকে কান লাগিয়ে দেখলো। তারপরে ডাক্তার বন্ধু রাকিবকে ফোন দিল। রাকিব কাছেই থাকে কিছুক্ষণের মধ্যে চলে আসলো। সেই সময়টা রনি তার চাচার দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েকবার ফোনে হাত রাখলো। রাকিব এসে রাফি চাচার মৃত্যু কনফার্ম করার পরে সে তার স্ত্রী স্বর্ণাকে ফোন করলো। স্বর্ণাই আত্মীয়দের খবর দিল।

    রাফি চাচার মৃত্যু খুব স্বাভাবিকভাবে হলো। চিরকুমার চাচার জন্য তেমন কান্নাকাটি করার কেউ নেই। দাফন হবে বগুড়া। সেইসব শেষকৃত্য করতে রনি আর তার বউ বগুড়া যাচ্ছে।

    হাইওয়ের দুই পাশে গাছ। সকালবেলা গাড়ি ছুটছে দ্রুত। বাতাসে রনির চুল এলোমেলো হয়ে যাচ্ছে। রনির বারবার মনে পড়লো গতরাতেই রাফি চাচা এসেছিল তাদের ঘরে। ফোন স্ক্রল করতে করতে সে চাচার সঙ্গে টুকটাক কথা বলছিল। রনির বউ সব সময়ের মতো চা বিস্কিট দিয়েছে। তারা খেয়েছে। চাচাকে অনেক নমনীয় লাগছিল। হয়তো চাচা কিছু বলতে চেয়েছিল। রনি সিরিয়াস কিছু ভাবেনি। একবার ফোনের দিকে চাইতে চাইতে একবার চাচার মুখের দিকে চেয়ে চা খাচ্ছিল সে। ব্যাপারটা এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে।

    সেইসব দৃশ্য আর চাচার কথা মনে করে রনি একটা দীর্ঘশ্বাস ফেললো।

Skip to toolbar