Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 2 years ago

    বিশেষ

    বিকেলে যখন রায়ান টিভি দেখছিল ধপ করে টিভিটা বন্ধ করে দেয় রাইসা। এরপর রায়ান ড্রয়িং রুমে বল খেলতে থাকলে বলটা হাতে নিয়ে দৌড়ে চলে যায়। এগুলো রাইসার নিত্যদিনের কাজ। সকালে খালামণি আম্মুর সঙ্গে কথা বলছিল। হঠাৎই রাইসা গিয়ে খালামণির মাথা দেয়ালে ঠুকে দেয়।

    রাইসা স্কুলে ক্লাস চলার সময় ঘুমিয়ে পড়তো। ক্লাসে ছেলেমেয়েদের হঠাৎ হঠাৎ মারতো। এভাবে একেকদিন কমপ্লেইন আসাতে রাইসার স্কুল বন্ধ হয়ে যায়। তারপরে বিশেষ বাচ্চাদের জন্য দেয়া কোচিংয়ে রাইসাকে নিয়ে কিছুদিন দৌড়ায় রাইসার আম্মু। সেখানে যাওয়াও আস্তে আস্তে বন্ধ হয়।

    রায়ানকে “বস্তির ছেলে” বলে গাল দেয়। সকাল বেলা বাবা খেতে বসলে বাবার প্লেটে রান্নাঘর থেকে এক মুঠো মরিচের টুকরো এনে দেয় কিন্তু বড় ভাইকে খুব পছন্দ করে রাইসা। বড় ভাইও তার মতো ফর্সা আর ফর্সা লোকেরাই রাইসার কাছে ভালো মানুষ। আবার বাবার জন্যও তার মনে বিশেষ দরদ আছে। বাবা যখন সকালবেলা মেডিক্যালে যায় রাইসা তার জন্য জুতার শেল্ফ থেকে জুতা এনে দেয়। বাবার পায়ে মোজা পরিয়ে দেয়। আম্মু বাইরে গেলে বাবার প্রিয় খাবার নান রুটি ও কাবাব নিয়ে আসতে বলে। স্কুলে যাওয়ার পথে যখন কোন ভিখারি দেখে তখন তাকে সে নিজের ব্যাগ থেকে টাকা দেবেই দেবে। এজন্য কেউ টাকা দিলে রাইসা সেটা জমিয়ে রাখে।

    দেখতে সুন্দর রাইসাকে দেখে বোঝার উপায় নেই যে সে বিশেষ। শুধু হঠাৎ হঠাৎরেগে যাওয়াটাই সমস্যা। কখন যে রেগে গিয়ে চিৎকার করে ফেলবে আর কাকে মেরে বসবে তার ঠিক নেই।

    টিভি দেখতে খুব ভালোবাসে রাইসা। একদিন প্রিন্স চার্লি সিরিজটা দেখার পরে রায়ানের সঙ্গে খুব চিৎকার করছিল। আম্মু এসে বললো, “রাইসা, আস্তে কথা বলো। নাহলে প্রিন্স আসবে না।”

    পরের দিন রাইসা খুব আস্তে আস্তে কথা বলে। রাইসার গলা ভাংগা ভাংগা হওয়ায় কেউই ওর কথা প্রথমে বুঝতে পারছিল না। পরে আম্মু বুঝতে পারে প্রিন্স আসবে না এই ভয়েই রাইসা আস্তে কথা বলছে। ব্যাপারটা বুঝতে পেরে আম্মুর মন এই বিশেষ সন্তানটির প্রতি অনেক অনেক মায়ায় ভরে ওঠে।

Skip to toolbar