-
# বিষয় – ছোট গল্প
# লেখকের নাম- মোহাম্মদ শাহজামান শুভ
# শিরোনাম- মধু বালা
তারিখ– ০৩/১২/২০২৪আমাদের গ্রামের এক অন্যরকম মানুষ ছিল ছানু পাগলা। তিনি পাগল হলেও কারও কোনো ক্ষতি করতেন না। শুধু নিজের মতোই চলতেন, মাঝে মাঝে ভাত খাওয়ার আবদার করতেন, আর সবার প্রতি মিষ্টি একটা হাসি ছড়িয়ে দিতেন। তবে তার পাগলামির মধ্যে একটা বিশেষত্ব ছিল—মুখে প্রায় সময় ইংরেজি কবিতা আবৃত্তি করতেন। গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা পড়া জিজ্ঞেস করলে অবলীলায় সঠিক উত্তর দিতেন। কেউ কেউ বলত, তিনি একসময় উচ্চশিক্ষিত ছিলেন।
ছানু পাগলার মুখে একটা বাক্য বারবার শোনা যেত—“আমার মধু বালা।” তখন ছোট ছিলাম, তাই এই বাক্যের মানে বুঝতাম না। আমরা ভাবতাম, হয়তো এটা তার পাগলামির একটা অংশ। তবে ইন্টারমিডিয়েট পাশ করার পর বুঝলাম, “মধু বালা” মানে হলো “মধু ভাল।” গ্রামবাসীর মুখে শোনা কথায় জানা যায়, মধু ছিল ছানুর জীবনের প্রিয় মানুষ। মধুকে ছানু নিজের চেয়েও বেশি ভালবাসতেন। কিন্তু তাদের সেই প্রেম কোনো এক কারণে পূর্ণতা পায়নি। মধুর চলে যাওয়ার পর থেকেই ছানু আর স্বাভাবিক ছিলেন না।
আজ ছানুর জানাজা। গ্রামে এতো মানুষের সমাগম এর আগে কখনো দেখা যায়নি। সবাই ছুটে এসেছে গ্রামের এই ‘পাগল’ মানুষটির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। গ্রামের মুরুব্বিরা বলছিলেন, ছানুর মতো নিষ্পাপ মানুষ আর কেউ ছিল না। তিনি কারও সঙ্গে ঝগড়া করতেন না, কাউকে কটূ কথা বলতেন না। শুধু তার একাকী জীবনে একটাই সঙ্গী ছিল—“মধু বালা”।
আমাদের মতো তারুণ্যের বন্ধুরা আজ শোকাহত। ছানু পাগলা আমাদের কাছে পাগল ছিলেন না, ছিলেন গ্রামের এক মায়াবী চরিত্র। তার জানাজায় দাঁড়িয়ে আমরা সবাই একই কথা ভাবছিলাম—একটি পাগল, যে কোনো দিন কারও ক্ষতি করেনি, বরং তার পাগলামিতে গ্রামের জীবনে একধরনের সরলতা এনেছে।
ছানুর কথা আমাদের জীবনে একটাই শিক্ষা রেখে গেল—ভালবাসা মানুষকে অমর করে রাখে। মধু ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু, আর “মধু বালা” ছিল সেই ভালবাসার সরল অভিব্যক্তি। ছানুর জীবন হয়তো এক ট্র্যাজেডি, কিন্তু তার নিষ্পাপ হৃদয় গ্রামের প্রতিটি মানুষের মনে চিরদিন বেঁচে থাকবে।
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam
