-
ঝগড়া দৈত্য
মুসা ড্রইং রুমে একা একা খেলছিল। কতোক্ষণ পর পর শোবার ঘরে ঢুকে দেখছিল বাবা-মা আবার ঝগড়া শুরু করে কী না! প্রতিদিনের মতো মুসা আতংকেই ছিল যে এই হয়তো বাবা মায়ের ঝগড়া শুরু হয়ে যাবে। না, তা হয়নি। ঝগড়া দৈত্য এখনো এ বাড়িতে এসে পৌঁছায়নি। মুসা একা একা খেলতে থাকে। কিছুক্ষণ পরে রান্নাঘরে গিয়ে দেখে বাবা মাংস রান্না করছে। বাবা যখন আনন্দে থাকে তখন রান্না বান্না করে। মুসা ফিরে এসে একা একা খেলে।
আজ ও কাল দুই দিন মুসার স্কুল নেই। এই দুই দিন তার বেশি বেশি আতংক হয়। কারণ ছুটির দিনগুলোতে বাবা ঘরে থাকে। অন্যদিন মুসা খুব সকালে স্কুলে যায়। সে যখন বাড়ি ফিরে আসে ততোক্ষণে বাবা অফিসে চলে যায়। বাবা ফিরে আসলে রাতেও অনেক দিন বাবা মায়ের ঝগড়া হয়। কিন্তু মুসার বেশি ভয় থাকে ছুটির দিনগুলোতে।
এ রকম অনেক হাসি খুশির দিনেও বাবা মা ঝগড়া করেছে। তাই মুসা আশ্বস্ত হতে পারেনা এখনও। সব কিছু সুন্দর, বাবা মা হাশি খুশি। হঠাৎ কোথা থেকে ঝগড়া দৈত্য এসে ঘরের সবকিছু তছনছ করে দেয়।
মুসা আবার রান্নাঘরে গিয়ে দেখে বাবা পোলাও চাপিয়েছে। পোলাওয়ের চালের গন্ধ ছড়িয়ে পরে সারা ঘরে। তিন তলা থেকে নানু এক বক্স মুরগির মাংস পাঠায় মুসার জন্য। মুসা মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারেনা। একটু পরে মা তাকে গোসল করিয়ে দেয়। তারও কিছুক্ষণ পরে তারা তিনজন খেতে বসে। খাওয়ার মাঝে মাঝে বাবা জোক বলে আর মুসা ও তার মা হেসে হেসে গড়িয়ে পরে।
খাওয়ার পরে বাবার পিসিতে মুসা টিনটিন দেখতে বসে যায়। বাবা মা দুজনে শোবার ঘরে। আজ ঝগড়া দৈত্য এ বাড়িতে আসবে না ভেবে মনের আনন্দে টিনটিন শেষ করে টিভি খুলে টম এন্ড জেরি দেখে মুসা। কার্টুন দেখার এক ফাকে বাসার সামনের দীর্ঘ গাছটিকে ধন্যবাদ দেয় মুসা। বাবা মা যখন ঝগড়া করে তখন গাছটির সঙ্গে মনে মনে অনেক কথা বলে মুসা। গাছটিকে বলে ঝগড়া দৈত্য যেন এ বাড়িতে আর না আসে।
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03
