Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    ক্রান্তিকাল
    আবুল হাসান তুহিন

    চারিদিকে প্রতারক বিছিয়ে দিয়েছে জাল,
    ক্রান্তিকালে ধরতে হবে দেশ জনতার হাল।।

    ঠগ আর কপটে ভরে গেছে দেশ
    মিথ্যের জয়গান ,
    মানবতা আজ বন্দী খাঁচায়
    সত্যের অবসান ।
    অবক্ষয়ের লেলিহানে
    আজ দেশটা বেশামাল,,
    ক্রান্তিকালে ধরতে হবে দেশ জনতার হাল।।

    ঠক আর প্রবঞ্চক এসে কেন
    ধ্বংস করলো দেশ ,
    স্বাধীনতার রক্তিম সূর্য
    তাই হলো নিঃশেষ।
    ভন্ড কাপুরুষ নেই ক্ষমা
    জ্বালবো আলোর মশাল,
    ক্রান্তিকালে ধরতে হবে দেশ জনতার হাল।।
    ০৭/১২/২০২৪
    শনিবার

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar