-
মা কেমন তুমি
সঞ্জিত তির্কী প্রণব
পৃথিবীর একটা শব্দ শোনার জন্য সবাই ব্যাকুল।
শব্দটা ছোট তবু এত মায়া কেন?
সেই মায়া জালে আবদ্ধ করে রেখেছে আমায়।
দশ মাস দশ দিন রেখেছে কত আদর করে।
মা কেমন তুমি সব কিছু নিয়েচ্ছ সয়ে।
এখন আজ আমি অনেক বড় হয়েছি।
থাকি আমি প্ল্যাটে,শিমুল তুলার নিচে
শুয়ে থেকেও যেন শান্তি খুঁজে পাই না।
গা জ্বরে পুড়ে গেলেও,বড় ডাক্তারে ঔষধে
আমার জ্বর মনে হয় থেকেই যায়।
মা কেমন তুমি তোমার আদর ছাড়া পৃথিবীটা শূণ্যময় লাগে।
আমার সুখের জন্য সব কিছু কেমনে দাও বিসর্জন?
তোমার ভাগের খাবার হয়েছে আমার ভোগ্যের দ্রব্য।
আমার জন্য কত পূজার পোশাক দিয়েচ্ছ বিসর্জন।
মা কেমন তুমি সব কিছু নিয়েচ্ছ সয়ে।
পুরাতন পোশাক পড়ে থেকেও বলেছ
আছে ত বাবা! আমার লাগবে না।
তোমার আঁচল ছোঁয়ায় আছে আমার পৃথিবীর অনন্ত সুখ।
জ্বরে ডাক্তার নয়,তোমার আদর মাখা হাতও আমার শ্রেষ্ঠ ঔষধ।
মা কেমন তুমি সব কিছু নিয়েচ্ছ সয়ে।
যতবার মা বলে ডাকি মনে হয়
পৃথিবীর সমস্ত সুখ এসে ভীড় জমায়।
মা কেমন তুমি তোমার ছাড়া কিছু লাগে না ভালো।
তুমি সত্যিই একটা যাদুর কাঠি
সেই কাঠিতে আছে অফুরন্ত শক্তি
যে শক্তির বলে বেঁধে রেখেছ আমায়।
মা সত্যিই তুমি একটা নিষ্ঠুর মানুষ
অন্যের জন্য সবকিছু দাও বিসর্জন।
মা কেমন তুমি সবকিছু নিয়েচ্ছ সয়ে।
সত্যিই তুমি ত্যাগী! সত্যিই তুমি ত্যাগী!সত্যিই তুমি ত্যাগী!
ধন্য তোমার ত্যাগ,ধন্য তোমার জীবন।
অজীবন তোমায় বেঁধে রাখব এ আশিস করো মরে।
তোমাকে অনন্তকোটি প্রণাম জানাই!4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


মা– অনন্য এক অনুভুতির নাম; যার সীমা নাই। অভিনন্দন কবি।