Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    মুখের কথায় কাজ হয় না
    -আবুল হাসান তুহিন

    মুখের কথায় কাজ হয়না
    দেখাও সত্যি করে,
    গন মানুষের অধিকার দাও
    শহর বন্দরে।।

    আঁধার ঘরে দীপ জ্বেলে দাও
    অভাব ঘরে অন্ন,
    ছিন্ন ঘরের ছাউনি দিয়ে
    জীবন করো ধন্য
    দারিদ্রতা মুক্ত হোক
    গ্ৰাম আর শহর নগরে
    গন মানুষের অধিকার দাও
    শহর বন্দরে।।

    আঁধার ঘরে লুকিয়ে যারা
    কাঁদে অবিরাম,
    তাদের অশ্রু-মুছিয়ে দিয়ে
    দাওনা একটু দাম।
    বাঁচার স্বপ্ন চোখে তাদের
    সাহস আছে অন্তরে,
    গন মানুষের অধিকার দাও
    শহর বন্দরে।।
    ১৩/১২/২০২৪
    শুক্রবার

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar