Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    স্বাধীনতা হলো আনা
    -আবুল হাসান তুহিন

    তোমরা প্রাণ দিয়েছো বলে
    স্বাধীনতা হলো আনা,
    রক্ত পতাকা সবুজের মাঝে
    আমরা মেলেছি ডানা ।।

    মুছে দেওয়া যায় তোমাদের নাম
    ইতিহাসের পাতা থেকে,
    শিয়াল শকুন ফন্দি করে
    নীল নকশা যায় এঁকে।
    রক্তপিপাসু হায়নার দল
    সুযোগে দেয় যে হানা,
    রক্ত পতাকা সবুজের মাঝে
    আমরা মেলেছি ডানা ।।

    মুছে দিতে চায় গৌরব গাঁথা
    অর্জিত ইতিহাস,
    পুরাতন সব ধ্যান ধারণা
    তাদের মগজে চাষ।
    লকলকে জিভে মানচিত্র খায়
    আছে সকলের জানা,
    রক্ত পতাকা সবুজের মাঝে
    আমরা মেলেছি ডানা ।।

    ১৪/১২/২০২৪
    শনিবার

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar