Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতাঃ শিষ্টাচার
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৬/১২/২০২৪

    শিষ্টাচার, মানবতার মণিমালা,
    জীবন সাজায় সৌজন্যের মালা।
    ভদ্রতার ছোঁয়ায় হৃদয় করে শুদ্ধ,
    আলো ছড়ায় মনে, দূর করে মলিনতা বৃদ্ধ।

    যে জন শিষ্ট, সবার প্রিয় হয়,
    মধুর বাক্যে সে, স্নিগ্ধ আলো জ্বালায়।
    তার আচরণে ফোটে সুন্দরের গান,
    জীবনের পথে দেয় নতুন প্রমাণ।

    শিষ্টাচার, সুরুচির মধুর চাদর,
    তাতে ঢাকা পড়ে অন্তরের কালো ঘর।
    আত্মার মহিমা প্রকাশ পায় জ্যোতিতে,
    অপূর্ব সৌন্দর্য ছড়ায় মন মিতিতে।

    সৎ সঙ্গ, শিক্ষা, ও পরিবেশের ছোঁয়া,
    শৈশব থেকে শেখায় শিষ্টাচারের মজা।
    বিনয়, সদাচরণ আর হৃদয়ের আলো,
    মানুষকে করে তোলে সবার ভালো।

    অশিষ্ট আচরণে ভেঙে পড়ে মসনদ,
    অহংকারে ডুবে যায়, হারায় শ্রদ্ধার স্বাদ।
    শিষ্টাচার শেখায় নম্রতার পথ,
    তাতেই জীবনের হয় সুন্দর গঠ।

    তাই শিষ্টাচার হোক সবার অলংকার,
    নম্রতার সুরে গাওয়া হোক জীবনের গান।
    মানুষের মাঝে ফুটে উঠুক নান্দনিক আলো,
    সৌজন্যের বাঁশিতে ভরে উঠুক প্রাণের পালো।

Skip to toolbar