-
শিরোনাম- অনেক বছর পর
লেখকের নাম- মোহাম্মদ শাহজামান শুভ
তারিখ– ১৮/১২/২০২৪জীবনের শেষ প্রান্তে এসে সরকারি চাকরির জটিলতা পেছনে ফেলে শান্তি খুঁজছিলাম। আগামী মাসে অবসর গ্রহণ করব। তাই অফিসের গোপন নথিপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এমন সময় একজন অফিসার এসে জানালেন, একজন ভিআইপি ম্যাম আমার সঙ্গে দেখা করতে এসেছেন। জরুরি কথা আছে। সহকর্মীকে নথিপত্র দেখিয়ে অফিস কক্ষে ফিরে এলাম।
ভিআইপি ম্যামকে ডাকা হলো। কক্ষের দরজা খুলে প্রবেশ করল একজন নারী, আর আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে তো আমার ক্লাসমেট অঞ্জনা! আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। কলেজের কত ছেলের স্বপ্ন ছিল তার কাছে পৌঁছানোর। তবে শেষমেশ বিয়ে হয়েছিল প্রবাসী ধনী ব্যবসায়ী ফারাজ চৌধুরীর সঙ্গে। বিয়ের পর থেকেই অঞ্জনার সাথে আর কোনো যোগাযোগ হয়নি।
আমি বিস্মিত হয়ে বললাম, “তুমি অঞ্জনা, তাই না?”
অঞ্জনা সামান্য হাসি দিয়ে বলল, “জি, আমি শিল্পপতি ফারাজের স্ত্রী অঞ্জনা চৌধুরী।”
হাসিমুখে উত্তর দিলাম, “আমি শুভ রহমান, ১৯৮০ এসএসসি ব্যাচ।”
অঞ্জনার চোখ বড় হয়ে গেল। “আরে তুমি তো আমার ক্লাসের শুভ!”
আমি বললাম, “জি, আমি শুভ। তুমি এখানে এসেছো কেনো?”
অঞ্জনা একটু থেমে বলল, “আমি আসিনি, এসেছে আমার স্বামী ফারাজ চৌধুরী।”
আমি বিস্মিত হলাম। “উনি তো ভিআইপি সেলেই আছেন।”
“আমি তার সঙ্গে কথা বলতে চাই।”
“ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তুমি কী খাবে? এতদিন পর দেখা হলো।”
অঞ্জনা হাসল। “এতদিন নয়, অনেক বছর পর দেখা হলো।”আমরা কিছুক্ষণ নীরব ছিলাম। কলেজের দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। হাসি, দুঃখ, প্রেম, সবকিছু যেন জীবনের এই মুহূর্তে এসে থমকে গেল। হয়তো জীবন আমাদের আলাদা পথ দেখিয়েছে, তবে স্মৃতির বাঁধনে আমরা এখনো জড়িয়ে আছি।
ফারাজের সাথে দেখা করার ব্যবস্থা করতে গিয়ে মনে হলো, জীবনের এই মায়াজাল সত্যিই অদ্ভুত। বছর গড়িয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো আজও জীবন্ত।
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam
