Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • বিষয় —গোয়েন্দা গল্প
    গল্পঃ আলু চুরি থেকে বীরত্ব
    গল্পকারঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৮/১২/২০২৪
    পুকুরপাড়ের আমগাছের নিচে আমরা কয়েকজন বালক বসেছিলাম। হাতে দিয়াশলাই, লাকড়ি, পাতিল, লবণ আর মসলা। উদ্দেশ্য ছিল আজ বালুয়ার চকের আরব আলী হাজীর ক্ষেত থেকে গোল আলু চুরি করে চকের মাঝেই সিদ্ধ করে খাওয়া। আমাদের মধ্যে ছিলাম আমি, আলম, কুদ্দুস, হালিম। কিছুক্ষণ পর আমাদের দলে যোগ দিল নুর আলম, কিরণ, ফয়সাল আর প্রদীপ।
    সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আলু তোলার জন্য সবাই মিলে চকের দিকে রওনা দিলাম। কিন্তু রাস্তার উত্তর পাশের এক জোপ থেকে কথার আওয়াজ শুনে হঠাৎ থেমে গেলাম। ভয় পেয়ে গিয়েছিলাম, তবে প্রদীপ সাহস দিল, “ভয় পাইছ না, চল দেখি।” তার কথায় সাহস নিয়ে জোপের আড়ালে গিয়ে ডোল কলমীর পেছন থেকে নজর রাখলাম।
    আমাদের চোখে পড়ে দশ-বারোজন মানুষের একদল। তাদের হাতে বড় ছেনি, ছুরি, টর্চলাইট আর মুখে মাস্ক। মনোযোগ দিয়ে শুনে বুঝলাম, তারা আজ রাতে আরব আলী হাজীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছে। তারা বলছিল, “দু’ঘণ্টা পর কাজ শুরু করবো। তখন গ্রাম ঘুমিয়ে থাকবে।”
    এই কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিলাম, আলু চুরি নয়, আজ ডাকাত ধরতে হবে। আমরা আলমকে পাঠালাম আরব আলী হাজীর বাড়িতে খবর দিতে। আর অন্যদিকে গ্রামের কয়েকজন সাহসী যুবককে জাগিয়ে ডাকাতির পরিকল্পনা জানালাম।
    রাত গভীর হতে থাকল। সবাই দা, লাঠি আর টর্চ নিয়ে হাজীর বাড়ির চারপাশে ঘিরে দাঁড়ালাম। রাত তিনটার দিকে আলমের চিৎকার কানে আসতেই আমরা চারদিক থেকে হাজীর বাড়ির দিকে ধেয়ে গেলাম। ডাকাতরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের শোরগোল আর গ্রামবাসীর একজোট সাহসে পাঁচজন ধরা পড়ল।
    সেদিন গ্রামের মানুষের মুখে হাসি আর চোখে গর্ব ছিল। আলু সিদ্ধের স্বাদ পায়নি সেদিন, কিন্তু সাহসের যে গল্পটা তৈরি হয়েছিল, তা সারা গ্রামে চিরকাল বীরত্বের উদাহরণ হয়ে রইল।

Skip to toolbar