Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনাম:– বড়দিনের বড় আশা
    গল্পকার:– মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখ:- ১৯/১২/২০২৪
    পেনাংয়ের কমটা টাওয়ারে সেলসম্যানের কাজ করতে করতে জীবনটা একঘেয়ে হয়ে উঠেছিল। তবে উৎসবগুলো সেই একঘেয়েমিতে রঙ ছড়াতো। বড়দিনের সময় চারপাশের সাজসজ্জা, উৎসবের আমেজ আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। কয়েকজন খ্রিস্টান বন্ধুর জন্য আমি ভালোবাসার ছোট্ট উপহার হিসেবে ভিউকার্ড কিনলাম। তারা খুব খুশি হয়েছিল, তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিল ক্রিস্টিনা।
    ক্রিস্টিনা ছিল আমার এক বিশেষ বন্ধু। ভিউকার্ড পাওয়ার পর সে আবেগপ্রবণ হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি লজ্জায় ভেঙে পড়লাম, আর সেই লজ্জায় যেন তাকে আরও উচ্ছ্বসিত করল। বড়দিনে আমাকে তাদের বাসায় দাওয়াত দিল। সরকারি ছুটি থাকায় আমি বিকেলে তাদের বাসায় গেলাম।
    ওই বিকেলটা ছিল আমার জীবনের অন্যতম স্মরণীয় সময়। আমরা আনন্দে মেতেছিলাম—গান, গল্প, আর সুস্বাদু খাবার। ক্রিস্টিনা মজা করে বলেছিল, “তুমি যদি আমাকে একবার বাংলাদেশে নিয়ে যাও, আমার জীবন পূর্ণ হবে।” আমি হেসে এড়িয়ে গেলেও তার চাহনিতে ছিল নিঃস্বার্থ এক আশা।
    কিন্তু বড়দিনের আনন্দের পরদিনই সব ওলট-পালট হয়ে গেল। কমটা টাওয়ারে মালয়শিয়ান ইমিগ্রেশন ও পুলিশের ব্লক রেইড হলো। আমি জানতাম, ভিসা অনুযায়ী কাজ না করার জন্য আমিও তাদের নজরে পড়ব। অবশেষে ধরা পড়লাম।
    ১৪ দিনের জেলজীবন আমাকে অনুশোচনায় পুড়িয়েছে। দেশে ফিরে এসে ক্রিস্টিনার সেই বড় চাওয়াটার কথা বারবার মনে পড়ে। তার সেই উচ্ছ্বাস, ভালোবাসা, আর বাংলাদেশে আসার স্বপ্ন আজও আমার হৃদয়ে রয়ে গেছে। বড়দিনের সেই বড় আশা পূরণ করতে পারিনি।

Skip to toolbar