Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ প্রত্যুষের আহ্বান
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২২/১২/২০২৪

    প্রত্যুষে ওঠো, জাগো সকালের আলোয়,
    নব দিনের ডাক আসে শুভ্র প্রভাতের পালোয়।
    স্নিগ্ধ হাওয়ায় মেলে শ্বাস, পাখির গানে জাগে প্রাণ,
    প্রকৃতির কোলে শুরু করো, জীবনের নব গান।

    ভোরের শিশির ছুঁয়ে যায় পায়ে,
    সূর্যের কিরণ হাসে ঘাসের গায়ে।
    হেঁটে চলো সেই পথে, যেখানে শান্তি মেলে,
    মানব হৃদয়ে সুখ আসে অবিরল ঢেলে।

    প্রভাতের নামাজে ঝরে স্রষ্টার স্তুতি,
    মানসিক শান্তি আর দেহের পূর্ণ গতি।
    দিনের কাজ শুরু হয় শক্তি ও উৎসাহে,
    সাফল্যের পথে এগিয়ে চল, আনন্দে সাহসে।

    অলস যারা ঘুমায় দেরি করে,
    তারা হারায় সকাল, সময় যায় মরে।
    তারা জানে না এই সময় কত মূল্যবান,
    তাদের জীবন হয় উদ্বিগ্ন, বিষণ্ণতার খান।

    তাই বলি, অভ্যাস করো প্রত্যুষে ওঠার,
    জীবন হবে সুন্দর, কেটে যাবে ভার।
    স্বাস্থ্য, জ্ঞান, আর সমৃদ্ধি আসবে তব দ্বারে,
    প্রত্যুষের আলো জ্বালাবে তোমার ভবিষ্যতের তারে।

Skip to toolbar