-
🔥 ক্ষমতা 🌍
(প্রতিবাদী কবিতা)
–জাহিদুল জামি।ক্ষমতা এক মহীরুহের ছায়া,
যেখানে অসহায় মানুষের কণ্ঠ চাপা পড়ে।
অধিকার দমিয়ে রাখা কঠিন লোহার শিকল,
যার প্রতিটি আঘাতে জাগে বিদ্রোহের সুর।ক্ষমতা—
তোমার উগ্র দম্ভ চূর্ণ হবে একদিন,
তোমার হাতিয়ার ভেঙে যাবে
শ্রমিকের হাতুড়ির আঘাতে।
যা ছিলো তোমার অহংকার,
তা হয়ে উঠবে কালের গর্তে ধুলো।
তুমি জ্বালাও ক্ষুধার আগুন,
তুমি বোঝাও অন্যায়ের বর্ণমালা,
তোমার পায়ের নিচে পিষ্ট হয় ন্যায়।
তবু তোমার ছায়ায় ফুঁসে ওঠে বিদ্রোহের দাবানল।ক্ষমতা—
তুমি গোলাপের বিষাক্ত কাঁটা,
তোমার কোমল রূপের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু।
তোমার স্বপ্নের জালে ফাঁসিয়ে দাও চাষার ঘাম,
মুছে ফেলো তাদের রক্তের চিহ্ন।
কিন্তু মনে রেখো,
একদিন সেই ঘামেই ভেসে যাবে
তোমার চেয়ারের পা,
তোমার প্রাসাদে ঝড় উঠবে শ্রমিকের চিৎকারে।তুমি ক্ষমতায় চড়ে বসো রাজসিংহাসনে,
তোমার নিচে কাতর পৃথিবী চুপসে থাকে,
তবে মনে রেখো,
যেখানেই দমাও সেখানেই ফাটল জাগে,
যেখানেই পিষো সেখানেই ঘুণ পোকার গান।
ক্ষমতা, তোমার পতনের ঘণ্টা বাজছে—
শুধু সময়ের অপেক্ষা!21.12.2024
Dhaka.
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah
