Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 5 months ago

    🎀 দাগ 🔥
    (একটি প্রতিবাদী কবিতা)
    –জাহিদুল জামি

    তোমরা যারা ক্ষমতার জোসে চষে গেছো জমিন,
    তোমাদের পায়ের নিচে
    মাটির শব্দ কি শোনোনি?
    সেখানে মজুরের আর্তনাদ,
    তাদের স্বপ্নের দগ্ধ কণ্ঠস্বর
    গুঞ্জন তোলে।

    বন্দীশালার প্রতিটি দেয়াল,
    প্রতিটি লোহার শিক,
    শ্রমিকের রক্তে সিক্ত,
    তাদের চিহ্নে লেখা আছে দ্রোহের গল্প।
    যেখানে যুগে যুগে অত্যাচারের দাগ
    মুছতে চেয়েও মুছে যায়নি,
    কারণ সত্যের কথা বলার
    মূল্য দিতে হয় রক্তে।

    একদিন দাগ থেকে আগুন উঠেছিল,
    বিপ্লবের আলো জ্বালিয়েছিল রাত্রির আঁধার।
    যেখানে গিলোটিনে রাজার মাথা,
    আর খালি হাতে মজুরের জয়গান।
    যুগের পর যুগ,
    তাজমহলের মতো সৌন্দর্যের নিচে
    পড়ে ছিল লাখো শ্রমিকের ছিন্নভিন্ন শরীর।
    তাদের রক্তেই গড়ে উঠেছিল
    তোমার স্বর্গের প্রাসাদ।

    দাগ—
    শ্রমিকের রক্তের চিহ্ন,
    দেয়ালের উপর শুকিয়ে থাকা এক নীরব সাক্ষী।
    ইতিহাসের পাতা উল্টালে পাই শুধু
    শোষণের চিৎকার, শ্রমিকের আর্তনাদ।
    রাজার সিংহাসনে জমে থাকা ধুলো,
    শুধু চমকের ইতিহাস নয়,
    তার নিচে লুকিয়ে আছে
    হাজার মজুরের ক্লান্ত ঘাম।

    তবুও এই দাগ তোমাদের মনে করিয়ে দেবে—
    তোমাদের শোষণের গৌরব,
    তোমাদের অত্যাচারের গল্প।
    তবুও আমরা যারা মাটির গন্ধে বড় হই,
    যারা ঘামে ভেজাই পৃথিবীর জমিন,
    আমরা দাঁড়াবো, আবার বলবো—
    দাগ শুধু অতীত নয়,
    এটা ভবিষ্যতের বার্তাও।

    দাগ, তোমার-আমার প্রতিবাদের চিহ্ন,
    যেখানে মজুরের গল্প লেখা থাকে।
    এই দাগ, এই রক্তাক্ত কাব্য,
    শেখাবে নতুন প্রজন্মকে—
    শোষণকে পরাজিত করার মন্ত্র।

    তোমরা যেখানেই যাও,
    তোমাদের শাসনের নিদর্শন যতই উজ্জ্বল হোক,
    দাগ রয়ে যাবে প্রেম ভালোবাসা,দুঃখ-কষ্টে
    প্রতিটি ইট, প্রতিটি ধুলিকণায়।

    ২২.১২.২০২৪
    সকাল ৮ টা।

Skip to toolbar