Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    • 1 year, 10 months ago

    ঘটনাবহ দু’হাজার চব্বিশ
    — তানভীর অনিক
    ——————————-

    এই পৃথিবীতে ভালোবাসা হাইজ্যাক হয়,
    কারো বউ অন্যের হয়ে যায়!
    ব্যাংক ডাকাতি হয়,
    মানুষ তার মৃত্যুর কারণ না জেনে খুন হয়!
    আবার কি অদ্ভুত!
    সবাই একসাথে হয়ে মন্দির পাহারা দেয়,
    তারাই আবার একে অন্যকে ঘুমের মাঝে খুন করে ফেলে রাখে মাঠে।

    পৃথিবীতে কত কী হয়ে গেল!
    বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো,
    কোটা ব্যবস্থা উহ্য হলো,
    ৩৬ জুলাই আন্দোলনে ছেয়ে গেলো বাংলাদেশ
    কিন্তু তুমি আমার হলে না।

    বলি, অন্তরের রঙ আর কতটুকু গোরা
    বা কৃষ্ণ হলে তুমি আকৃষ্ট হবে?
    ব্যথা কতটুকু কালচে হলে
    তোমার ভালোবাসা অশ্রু হয়ে নামবে?
    এ জীবনে তোমাকে পেয়ে হারাতে চাই না,
    তাই তোমাকে চেয়েও চাইছি না।

    তোমাকে না চাওয়াটা ঠিক ভুলের না,
    স্বার্থ কিংবা নিঃস্বার্থের না;
    ভালোবাসা কিংবা ঘৃণার না, ভালো খারাপের না,
    না কোন অপদেবতার সাথে ফেরেশতার দ্বন্দ্ব;
    এই দ্বন্দ্ব সত্য-মিথ্যার,  যেই সত্যকে অগ্রাহ্য করলে সেই সত্য
    নির্মম বাস্তবতা হয়ে ফিরে আসবে বারবার।

    3
    1 Comment
    • কেবল ভালোবাসার ব্যক্তিগত অনুভূতি নয়, বরং সমাজ, রাজনৈতিক বাস্তবতা এবং জীবন–মৃত্যুর নানা ব্যথা একসাথে জুড়ে গেছে

Skip to toolbar