Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ গ্রিন হাউসের হাহাকার
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    ঠিকানা; বাতাকান্দি উচ্চ বিদ্যালয়, তিতাস,কুমিল্লা। আবংলাদেশ
    তারিখঃ ২৪/১২/২০২৪

    বিশ্বায়নের ছায়াতলে এক পৃথিবী,
    গ্রিন হাউস প্রতিক্রিয়ার পরিণতি ভয়াবহ তাই।
    নীল আকাশ ঢেকে গেছে বিষাক্ত ধোঁয়ায়,
    অতীতের নির্মল বাতাস আজ শুধুই স্মৃতির আবেশ।

    সৃষ্টি ছিল ভারসাম্যের অনুপম দান,
    মানুষের লোভে তবু করলো তা অবমান।
    ওজোনের বেষ্টনী ফাটল ধরেছে,
    তীব্র উত্তাপ প্রাণের গভীরে বিদ্ধ করছে।

    বহমান নদী আজ লবণাক্ততায় বিষাক্ত,
    গলে যায় মেরুর বরফ, সাগরের ঢেউ উন্মত্ত।
    সুন্দরবন, ম্যানগ্রোভের শেষ সুরক্ষাটুকু,
    গিলে খাচ্ছে উত্তপ্ত সাগরের ঝড়ো দুক্কু।

    পৃথিবীর হৃদয়জুড়ে একান্ত শোকের গান,
    মানুষ কি শিখবে তবে, থামাবে ধ্বংসের তুফান?
    গাছের মায়ায় যদি আবার বেঁধে নেয় জীবন,
    তবেই রুখবে বিপর্যয়, বাঁচবে সবুজ ভূবন।

    উন্নত দেশের দম্ভ, অস্ত্র আর প্রযুক্তি,
    তাদেরই তো দায়বদ্ধতা, তবু নেই প্রতিশ্রুতি।
    তবুও আশা, প্রতিকার সম্ভাব,
    বিশ্বমঞ্চে মানুষের হাতে জাগুক নব আলোকাবা।

    গ্রিন হাউসের হাহাকার শুনুক প্রতিটি প্রাণ,
    পৃথিবী বাঁচাতে জেগে উঠুক নতুন প্রতিজ্ঞার গান।

Skip to toolbar