Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    1 year, 5 months ago

    চেন তুমি? চেন?
    —– তানভীর অনিক
    —————————————–
    .
    ঘাড় উচাইয়া আসমান দেখিলাম,
    অভিমানের মেঘ ছাড়া কিছুই চাহর হইলো না।
    .
    এই অভিমান ওই ইঠ পাথরের শহরের প্রতি;
    খুনীগো প্রতি, বিচার না পাওয়া মানুষগো প্রতি;
    যেই দেশে সকালে উইঠা অনিশ্চিত ভবিষ্যতের জন্য মাথা চাপড়ায়, হেই দেশের প্রতি;
    শীতে কাঁপতে থাকা মানুষগুলার প্রতি, এক জানুয়ারি প্রথম প্রহরে পাখিহত্যা করা মানুষগুলান আর তোমার প্রতি।
    .
    এই শহরের মানুষ অভিমান চেনে না!
    তারা এই অভিমান লইয়া মিম বানায়, প্যারডি করে;
    বিছানার উষ্ণতায় একে অন্যতে ডুইবা থাকে;
    কেউ বা পিকনিক আয়োজন করে, কেউ আবার আগুন পোহায়;
    তাদের এই মেঘের প্রতি কোন রা নাই, নাই কোন অপরাধবোধ!
    তারা দেদার আছে এই অভিমানের মেঘ লইয়া,
    আর ঘনাইতেছে আফসোস লইয়া কাটানোর দিন।
    .
    মাঝে মাঝে মনডা চায় চড়ুই হইয়া যাই,
    না, স্বাধীনতার লাইগা না; নিশ্চিত জীবনের লাইগা !
    হ্যারা না দেয় ধোকা, আসলে ধোকা দেওয়ার বুদ্ধি নাই হেগো !
    ভবিষ্যতের প্রশ্ন নাই ! কোন প্রতিষ্ঠা পাওয়ানের যুদ্ধ নাই।
    শুধু আছে পথে প্রান্তরে খাবার খুইজা খাওয়া ,
    আর সন্ধ্যা হইলেই ঘরে ফিইরা ঘুম!
    কিন্তু ওহন হেগো ১ জানুয়ারী লইয়া ভাবা লাগে।
    কারণ তারা কারো আনন্দ-বলির শিকার।

    5
    2 Comments
Skip to toolbar