-
রোজা
এই রোজার দিনে চিতকার চেচামেচি একদম ভালো লাগেনা রহমান সাহেবের। তার স্ত্রী আয়েশা খাতুন রোজার দিনে সূর্য যতো হেলেতে থাকে ততো তেলে বেগুনে জ্বলতে থাকেন। কাজের মেয়ের সঙ্গে চেচামেচি নিজের মেয়ের সঙ্গে চেচামেচি করতেই থাকেন। সেই সঙ্গে চলে মানুষের নামে গীবত। রহমান সাহেব সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যান। আজ সতের রোজা চলছে। প্রতিবছরই রোজার মাসটা ভীষণ অশান্তিতে কাটে তার। এতো অশান্তি করে রোজা রাখার কী দরকার তিনি ভেবে পান না।সোহরাওয়ার্দীতে সবাই যুবক যুবতী। তার বয়সীও কিছু আছে। ঢাকা শহরে এই একটা জায়গা যেখানে সবাই বসতে পারে। চারপাশের যুবক যুবতীরা তার মতোন বৃদ্ধদের দেখে বিরক্ত হয় না। অনেকেই চা খাচ্ছে। রহমান সাহেব চা খেতে খুব ভালোবাসেন। অন্যদের চা খেতে দেখে তারও ভীষণ চা খেতে ইচ্ছে করলো।
ভীষণ মন খারাপ করে তিনি সোহরাওয়ার্দীর নিরিবিলি এক কোনা দেখে বসে পড়েন। রোজার ক্লান্তিতে কখন যে তিনি শুয়ে ঘুমিয়ে পড়েছেন নিজেই জানেন না। ঘুমের ঘোরে একের পর এক স্বপ্ন দেখতে লাগলেন। একবার দেখলেন তিনি তার গ্রামের বাড়ির পুকুরে সাতার কাটছেন। মাছ ধরছেন। শাপলা ফুল তুলছেন। একবার দেখলেন তিনি বাজারে গেছেন সব্জির দরদাম করছেন কিন্তু তার পকেটে এক টাকাও নেই। স্বপ্নের মধ্যেই তার মনে পড়লো বাজারে সবকিছুর অনেক দাম।
কিছুক্ষণ পরে দেখলেন মিষ্টিকে কোলে নিয়ে বসে আছেন। মিষ্টি তাদের ঘরের পোষা বিড়াল ছিল। গত বছর হারিয়ে গিয়েছে। তার মেয়ে মিষ্টিকে খুব ভালোবাসতো। মিষ্টির জন্য তাকে নিয়মিত মাছ কিনতে হতো। তার স্ত্রীও মিষ্টি কে ভালোবাসতেন। হঠাৎ একদিন মিষ্টি হারিয়ে যায়। তার মেয়ে সোমা অনেকদিন ভাত খেতোনা মিষ্টির জন্য। প্রায়ই কান্নাকাটি করতো। এখনো সে মিষ্টিকে দূর দূরান্তে খুজতে যায়।
ঘুমের মধ্যেও তার মনে পড়লো মিষ্টি অনেক দিন ছিল না। পরম মমতায় তিনি মিষ্টিকে জড়িয়ে ধরলেন।
মিষ্টি তার গালে গাল লাগিয়ে বসে রইলো। আহা, কি শান্তি। মনে মনে তিনি ভাবলেন মিষ্টিকে তিনি কোথাও যেতে দেবেন না।ইফতারির অনেক পরে ছোট একটি ছেলে তার গায়ে হাত দিয়ে দেখলো তিনি চির ঘুমে তলিয়ে গেছেন।
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03

