Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 4 months ago

    বাজে গল্প-১

    আমদের সুমনের বাবার হঠাৎ অনেক টাকা পয়সা হওয়ায় সে বেচারার ভারি কবি হওয়ার সাধ হলো। সুমনের জন্য বুয়েটে পড়া মেধাবী ছাত্র প্রাইভেট টিউটর রাখা হলো কিন্তু সে অংক করার বদলে লুকিয়ে লুকিয়ে কবিতা লেখে। প্রথমে ব্যাপারটা ছিল রাখ ঢাক করে। পরে শুরু হলো জাঁক করে। উঠতে বসতে সে শুধু কবিতা আওড়ায়। এহেন তার মধ্যবিত্ত বাবা মায়ের স্বপ্ন ছেলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে। কিন্তু সুমন ওসব হতে ভালোবাসে না। তাই সে কবি হওয়ার নিমিত্তে বাবা মায়ের অবাধ্য হতে শুরু করলো। শিল্পের স্বার্থে এরকম হওয়াটা বেমানান না। কবিদের বাবা মায়ের এমনকি বউয়ের কথা শুনলে কবি হওয়া ব্যাপারটা কিভাবে হবে! তাই সে আর খেতে চাইতো না। মা যতোই মাংসের ঝোল রাধতো ততোই তার অরুচি হতো। এরপরে সে গোসল টোসল নিয়মিত করতো না কিন্তু নিয়মিত কবিতা লিখে যেত। তার মাও কম যান না। আধুনিক কবিতা ব্যঙ্গ করে তিনি বললেন আধুনিক কবিতা এমন:
    “ঘরের চালে বিলাইতে
    মোতেতে মোতেতে”
    এসব শুনে সুমন দমবার পাত্র না। সারাদিন তার হাতে থাকতো জীবনান্দ সমগ্র। আর সে উদাসীন হয়ে কবিতার রূপ, চিত্রকল্প আরো সব হাবিজাবি নিয়ে ভাবতো। বাবা মা, ভাই বোন কারো কাছে তেমন পাত্তা না পেয়ে সে ভাবলো ওরা কবিতার কি বোঝে! যাই শাহবাগে দাদারা তো অনেক ভালো কবিতা বেঝেন!
    একদিন সে শাহবাগের পথ ধরলো। দাদা’রা তার পয়সায় চা খেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে তার কবিতা দেখলেন। কিছুটা শ্লেষ আর ব্যাঙ্গ বিদ্রুপের স্বরে পিঠ চাপড়ালেন। বেচারা পত্রিকা অফিসে কিছুদিন দৌঁড়াদৌড়ি করলো। তার কপালে তেমন কিছু জুটলো না। দাদাদের কাছে যায়। দাদারা কয়:
    “পুরানো পাগলের ভাত নাই
    নতুন পাগলের আমদানি”
    বাবার বুঝি অনেক টাকা। তা গাড়ি কিনে আমাদের নিয়ে ঘুরে বেড়া। জিপিএ-5 পাস নি পরীক্ষায়। তাই কবিতা লিখছিস। তা ভালো, তা ভালো।
    শেষে সবাইকে জব্দ করতে এক বুদ্ধি আঁটলো। রবীন্দ্রনাথ ও জীবননান্দের কয়েক ছত্র লিখে দাদাদের কাছে গেল।
    এবার দাদাদের সে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। দাদারা বিরিয়ানির মধ্যের ছাগলের হাড় চিবুতে চিবুতে বললেন, বাড়ি যাওয়ার পথে জীবনান্দ কিনিবে খান কয়েক ! আর রবীন্দ্রনাথ সেও কবি খাসা এক। তাহাকে পড়িলে বাড়িবে শব্দ জ্ঞান। দাদারা আরো অনেক কিছু বললন।
    এরপরে সুমনকে আর কেউ কবিতা লিখতে দেখে নি। সে বুয়েটের পড়া ছাত্রের কাছে মন দিয়ে অংক করে।

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar