Profile Photo

Md. Safi MahmudOffline

  • safimahmud
  • Profile picture of Md. Safi Mahmud

    Md. Safi Mahmud

    1 year, 4 months ago

    কবিতা
    ভার্সিটি লাইফ
    মোঃ সাফি মাহমুদ

    সাউথইস্টের আঙিনা, যেখানে বিএসসি শুরু,
    বন্ধুদের সাথে কাটতো দিন, স্বপ্নে ভরা ঘর।
    হৃদয় ছিল ক্ষুদ্র লেখক, গান গাইতো মাঝে মাঝে,
    বিপ্লবের গলায় সুর, যেন নদীর মিষ্টি সাজে।

    রানা, রাফি, আজাদ, মামুন—সবাই কোথায় গেল?
    কিথায় সেই কফি হাউস, কোথায় তোরা চল?
    হারিয়ে গেছে আড্ডাটা, চা, পটোটা বিরিয়ানি,
    সুলতান ডাইনস, কাচ্চি ভাই, আরও কতকিজানি।

    আজ তোরা কোথায় রে, চলরে আবার চল,
    ক্লাসের ফাঁকে আড্ডায় মিশে, কত গল্প হলো বল।
    বিএসসি ইন কম্পিউটার সাইন্সে চলত পড়ার তাড়া,
    তবু উৎসবের মঞ্চে জমত, সাংস্কৃতিক আয়োজন সারা।

    সেই সংসদ ভবনের পথ, গান গাইতাম মিলে,
    রাতের তারার সাথে সুর, হৃদয় ভরে ঝিলে।
    তেজগাঁওয়ের নাবিস্কো ক্যাম্পাস, নতুন ছিল জায়গা,
    স্মৃতির খাতায় রয়ে গেছে, সব আগাডগা।

    হৃদয় ছিল উদাস বালক, গান গাইতো মাঝে মাঝে,
    বিপ্লবের গলার সুর, যেনো এখনো কানে বাজে।
    কই গেলি তোরা মামা_খালাম্মা, নানা আর দুলাভাই!
    কোথায় কোপা, কোথায় ভাবী, কোথায় রে সবাই?

    সময় নিয়ে যায় সবাইকে, টাকার গুণে ঝরে,
    বন্ধুত্বের সেই দিনগুলো, হৃদয় শুধু ভরে।
    শিক্ষকদের কঠোরতা, অ্যাসাইনমেন্টের চাপ,
    ভুল হলেই ফেল করানো, স্বপ্ন হলো মাপ।

    বন্ধুত্ব তো এমনই, সময়ের সাথে বদলায়,
    কখনো কাছে টানে, কখনো দূর সীমানায়।
    আজ কে কোথায় আছে, জানি না, কে কি করে,
    তবু মনে পড়ে, আড্ডাগুলো দিন শেষে ঘরে।

    কেউ হয়তো ব্যস্ত জীবনে, কেউ হারিয়ে গেছে,
    বন্ধুদের নাম স্মরণে, হৃদয় যেন বাঁধে।
    সময় শিখিয়েছে একে একে, আসল কে বন্ধু,
    তবু সব স্মৃতি অমলিন, মনে জাগায় গন্ধু।

    তাই ছেড়ে এলাম সাউথইস্ট, নতুন পথে হাঁটি,
    উজবেকিস্তানের মাটিতে, নতুন স্বপ্ন গাঁথি।
    তবু মনের কোণে রয়ে যায়, সেই পুরনো ছবি,
    সাউথইস্টের দিনগুলো, হারায় না, জানি।

    (পার্ট-২)
    শেষ পার্ট।
    ধন্যবাদ

    4
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বিশ্ববিদ্যালয় জীবনের মত মধুর সময় আর হয় না।

Md. Safi Mahmud

তরুণ লেখক

আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল

Skip to toolbar