Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    1 year, 7 months ago

    লগ্ন
    —যুবক অনার্য

    বিয়ের দিন আমার লগ্ন শেষ হয়ে গিয়েছিলো
    তাই ধর্ম আর সমাজ আমাকে চিহ্নিত করেছে লগ্নভ্রষ্টা বোলে
    আমার আর কোনোদিন বিয়ে হবে না
    আমি এসব বিধির বাইরে ছিলাম আজীবন
    আর বাইরে ছিলাম বোলেই আলফ্রেডের সঙ্গে আমার প্রেম হয়ে গেলো
    আলফ্রেড জানতে চেয়েছিলো লগ্নভাঙা
    কাকে বলে
    ভেঙে গেলে সমস্যাটা কী
    ইংরেজি অনুবাদে আমি ওকে
    বোঝাতে সক্ষম হয়েছিলাম-
    লগ্নভ্রষ্টা নারীর বিয়ে হলে
    মানুষেরা দলবেঁধে নরকে যাবে
    কিন্তু আমি ওকে কিছুই পারিনি বোঝাতে
    যখন সে প্রশ্ন করেছিলো-
    লগ্নভ্রষ্টার বিয়ে হলে স্রষ্টার সমস্যা কোথায়

    3
    2 Comments
Skip to toolbar