Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • এপাশ সকল,
    উজার করিয়া;
    ওপাশ গড়িলো কে বা?
    দ্বিচারী করিয়া,
    কে-ই বা চিনিলো?
    করিলো এহেন সেবা।
    বুঝিয়া গিয়াছি,
    দ্বিচারিতা আর;
    খুঁজিয়া নিয়াছি ক্ষণ,
    কান্ধে ফেলিয়া মস্ত কুঠার;
    ভাঙ্গিয়াছি আবরণ।
    মস্ত কুঠার,
    দেবতার ধার;
    অস্ত গিয়াছে রবি,
    ঝিমায়ে পড়িলো;
    একূল ওকূল,
    ঘুমায়ে পড়িলো কবি!
    বিকারগ্রস্থ!
    এহেন স্বভাবে;
    অভাবে কাটাবে দিন,
    নিষ্পাপ স্মৃতি,
    স্মীত অনুভুতি;
    আপোষে বাজিবে বীণ!
    মোহ মায়া ভুলে,
    দেবতার ফুলে;
    বজ্র পড়িলো আহা,
    বেখেয়াল বশে;
    রাত্রি দিবসে,
    ঘটিবে ঘটিলো যাহা।
    এপাশ ঘুরিয়া,
    ওপাশ ফিরিলো;
    শব্দকল্প ধরে,
    লিখিয়াছি তাই;
    কাব্য কথন,
    দর্পচূর্ণ করে!

    2
    1 Comment
Skip to toolbar