Profile Photo

আর্যOffline

  • Arjo
  • Profile picture of আর্য

    আর্য

    1 year, 4 months ago

    প্রিয় মুখ
    ————–
    জনসমুদ্রের সফেন আবেগ ঢেউ
    আনন্দ লহরে ডাকেনিতো কেউ
    দুঃখের অতলে ডুবছি ধীরে ধীরে
    প্রাণ বাষ্প উরছে উর্ধ বলয় চীড়ে।
    জলে ঢুবে অশ্রু কিভাবে বুঝা যায়?
    ঝড়-প্রলয়ে গভীর শ্বাস উড়ে যায়!
    জনস্রোত কত যে বেগে বেগে ধায়
    এ সত্বা থমকে চুপ স্থির হয়ে ঠায়।
    কর্ম ফল উদ্ভাসিত, আমি ন-উপায়
    দায়িত্ব!এ কোন শক্তি পথ আটকায়,
    অতল গভীরে আমি দিতে চাই ডুব
    গভীর থেকে তুলুক, বাঁচার খুব সুখ
    হেরে হেরে আর কত! না যাক যুগ
    আমায় ধরে আলোয় আনুক
    আমার প্রিয় সেই মুখ।
    সে আশায় ঢুবছি ধীরে ধীরে
    এ সঘন জন মহাসমুদ্র তীরে।

    4
    2 Comments
Skip to toolbar