Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 4 months ago

    এই সুন্দর হাসি 🤣
    —জাহিদুল জামি

    কেউ বলে, আমার হাসিতে নাকি এক অদ্ভুত রোমাঞ্চ,
    যেনো হাজার বছরের গোপন রহস্য
    কখনো মোনালিসার ঠোঁটের কোণে,
    কখনো মরুভূমির রাজকন্যার মুখে।

    কখনো বলে, এই হাসি দুঃখ ভুলিয়ে দেয়,
    অথবা আরো গভীর করে তোল
    যেমন সমুদ্র কখনো শান্ত, কখনো ভয়ংকর।
    তবে কি হাসি এক প্রকার ছদ্মবেশ?
    ভালোবাসা ঢেকে রাখা,
    নাকি ভালোবাসার নিজস্ব ভাষা?

    কেউ প্রশ্ন রাখে—এই হাসি কার জন্য?
    আমি জানি না।
    হয়তো তার জন্য, যে চুপচাপ তাকিয়ে থাকে
    শব্দ খোঁজে, কিন্তু কোনো শব্দ খুঁজে পায় না।
    হয়তো তার জন্য, যে আমাকে দেখে না,
    শুধু অনুভব করে দূর থেকে,
    একটি গল্পের মতো,
    যার শুরু আছে, কিন্তু শেষ নেই।

    এই হাসি কোথাও পৌঁছাবে না,
    কোনো সীমানা পার করবে না,
    তবু কেউ না কেউ এটিকে মনে রাখবে,
    একদিন, একসময়,
    একটা সন্ধ্যায়,
    হয়তো একেবারে নিঃশব্দে।

    ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Skip to toolbar