Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • তুমি চাঁদ!
    আমি অথর্ব এক ফাঁদ।
    তুমি নীড়,তুমি ধীর;
    আমি অস্থির!
    তুমি বিধাতার দান;
    আমি অভিশপ্ত তুফান।
    তুমি ফল, তুমি তৃষ্ণার জল,
    আমি বিষাক্ত দাবানল!
    তুমি গান, তুমি প্রাণ;
    তুমি মায়া, তুমি জয়া;
    আমি মন্দ, আমি অন্ধ,
    আমি অপয়া!
    তুমি দীপ্ত, তুমি উদ্দীপ্ত,
    তুমি বেশ;
    আমি ক্ষীপ্ত, আমি নির্লিপ্ত,
    আমি সকল কিছুর শেষ!

Skip to toolbar