-
আমার আব্বা চাকরি থেকে অবসরের পরে তাঁর বৌমাদের পান। সেই বৌমাদের বিসিএস এর ফর্ম তোলা, ট্রেজারী চালান করা, এছাড়াও তাদের চাকরির সব কিছু আব্বা নিজ দায়িত্বেই করতেন।এরপর একে একে আমার আব্বা, আম্মা পান তাঁদের আদরের নাতনি মিথুনকে। আব্বা, আম্মার দিন ভালোই কাটতো। পরবর্তীতে আসলো আমার বড়ভাই এর বড় ছেলে মিশুক,ছোট ভাইয়ের মেয়ে মিথিলা। যারা ছিলো আমার আব্বার ছায়াসংগী। আমার আব্বার কর্মজীবন ছিলো খুবই ব্যস্ততার(পুলিশ ডিপার্টমেন্ট এ ছিলেন), ঈদেও আব্বা ছুটি পেতেন না।চাকরি থেকে অবসরের পরে তাই অফুরন্ত সময়। যেহেতু আমরা যৌথ পরিবার ছিলাম, তাই সময় কাটানো টা আব্বার সমস্যা হয়নি। আব্বা তাঁর শেষ জীবনটা সন্তুষ্টি নিয়েই গেছেন।
প্রত্যেক কর্মজীবি নারী, পুরুষদের চাকরি জীবন এ প্রবেশ করার আগে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, সরকারি চাকরিতে ঢুকতে গেলে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়। এর পর চাকরির বয়স শেষ হলে তারা অবসরে যান। চাকরি থেকে অবসরের বয়সটাকে বলা হয় Late Adulthood.
Erikson, Psychological Development এর ৮টি স্তর এর কথা বলেছেন। যেগুলো হলো- 1.Trust vs.Mistrust (From birth to 12 months)
2. Autonomy vs.Shame/ Doubt(1-3 years)
3. Initiative vs.Guilt(3-6years)
4.Industry vs.Inferiority (6-12years)
5.Identity vs. Role confusion (12-18years)
6. Intimacy vs. Isolation (20- early 40’s)
7. Generativity vs. Stagnation (40-60years)
8. Integrity vs. Despair ( mid 60 to end)
৮ম স্টেজ এ এসে ব্যক্তি আবার তাঁর পূর্বের স্টেজগুলো (১-৭) রিভিজিট করেন।
আমি আজ শুধু Late adulthood নিয়ে কিছু বলতে চাই। এই বয়সের ব্যক্তিরা তাঁদের জীবনের প্রতিফলন করেন , হয় সন্তুষ্টির অনুভূতি অথবা ব্যর্থতার অনুভূতি অনুভব করেন। তাঁরা তাদের কৃতিত্বের জন্য গর্বিত বোধ করেন অথবা অনুশোচনার সাথে তাদের জীবনের দিকে ফিরে তাকান। তারা তিক্ততা, হতাশা এবং হতাশার অনুভূতি নিয়ে তাদের জীবনের মুখোমুখি হন।
এই বয়সটায় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হন ব্যক্তি। পাশাপাশি প্রিয়জন হারানো, শরীরে শক্তি কমে যাওয়া, আগের মত নিজের গুরুত্ব না পাওয়ায় নিজেকে অসহায়, ব্যর্থ, হতাশা এসে দানা বাঁধে তাঁদের মধ্যে।
ইচ্ছা ছিলো এরিকসন এর Integrity vs. Despair নিয়ে বিস্তারিত লেখবো। কিন্তু তাহলে আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি, সেটা বেশ বড় হয়ে যাবে এবং আপনারা ধৈর্য্য হারিয়ে ফেলবেন। এমনিতেই আমি গরু রচনা ছাড়া লেখতেই পারিনা।
ফিরে আসি আমার আব্বার বিষয় এ। তিনি তাঁর অবসর সময়কে খুব সুন্দর ভাবে কাঁটানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ের প্রয়োজন এ এখন আমরা একক বা নিউক্লিয়ার পরিবারে বাস করি।অবসর গ্রহণ এর পরে পিতামাতা সন্তানদের কাছে পান না,নাতি, নাতনির সংঙ্গ লাভ করার সৌভাগ্য তাঁদের হয় না।
এক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি?
১.চাকরি থেকে অবসরের কমপক্ষে একবছর আগ থেকে ( সরকারি, বেসরকারি) বাধ্যতামূলক ভাবে তাঁদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে হবে এবং তাঁদেরকে অবসরকালীন সময় কিভাবে কাঁটাবেন, সেগুলোর ধারণা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
২.শুধু চাকরিজীবি নন, Late Adulthood ( Senior citizens) এর সবার জন্য মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
৩. “Old home” বা বৃদ্ধাশ্রম ই তাঁদের শেষ আশ্রয় স্থল নয়।বাংলাদেশে অনেক NGO আছে, যারা শিশুদের নিয়ে কাজ করেন। এইসব এনজিও তাদের দেখানো যেতে পারে। এমন হতে পারে, সারাদিন একজন করে শিশু তাঁদের কাছে থাকবে, সেই শিশু র যত্ন নেওয়ার দ্বায়িত্ব তাঁর। এভাবে একজন শিশু যেমন নানা,নানি বা দাদা, দাদী পেল। পাশাপাশি তাঁরাও পেলেন নাতি নাতনি। তাঁদের কাছ থেকে শিশু টি নৈতিকতার শিক্ষা, আদর যত্ন, ভালোবাসা পেল।
Havighurst এর Activity Theory যদি আমরা দেখি-
(Activity Theory
Developed by Havighurst and Albrecht in 1953, activity theory addresses the issue of how persons can best adjust to the changing circumstances of old age–e.g., retirement, illness, loss of friends and loved ones through death, etc. In addressing this issue they recommend that older adults involve themselves in voluntary and leisure organizations, child care and other forms of social interaction. Activity theory thus strongly supports the avoidance of a sedentary lifestyle and considers it essential to health and happiness that the older person remains active physically and socially. In other words, the more active older adults are the more stable and positive their self-concept will be, which will then lead to greater life satisfaction and higher morale (Havighurst & Albrecht, 1953). Activity theory suggests that many people are barred from meaningful experiences as they age, but older adults who continue to want to remain active can work toward replacing opportunities lost with new ones.)
৪. অনেক এনজিও তে “শিশু নগরী” “শিশু পল্লী ” আছে,সেখানে হোম মাদার থাকে পাশাপাশি আমরা নানা, দাদাও রাখতে পারি।
৫. নারীদের জন্য – “কুমারী মা” বা পরিত্যক্ত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ করে দিতে পারি।
৬. Podcast এর মাধ্যমে বিভিন্ন গল্প, কবিতা, ছড়া, ইতিহাস ইত্যাদি বিষয় কাজ করার সুযোগ করে দেওয়া যেতে পারে।
আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে?
Friends
Hasina Sultana Rima Rima
@hasinasultanarimarima
আনিকা মারজান ইরা
@anikamarjanera
Marketing Online
@marketingonline
Munmun Chakraborty
@munmunchakraborty
Md Babul Hossain
@mdbabulhossain
আনিকা ইসলাম হৃদিতা
@hridita
আয়মন সিদ্দিকা উর্মি
@asurmi85
Song For Peace
@songforpeace
Sahriar Rubaiat
@sahriarrubaiat

