Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • একুশে ফেব্রুয়ারি
    ——————————–
    মায়ের আঁচল ধরে বাংলায় কথা বলি ৷
    উত্তরাধিকারসূত্রে মা পেয়েছেন তার পূর্বপুরুষদের মাতৃভাষা ।
    সে আমার প্রথম শিক্ষক ।
    শৈশবেই কাঁচা মনে বাংলা ভাষার বীজ বুনে দেন ।
    নাড়ির টান, রক্ত সম্পর্ক, স্নেহ ও ভাব বিনিময়ে মাতৃবন্ধন তৈরি করেন ৷
    অ, আ, ই, ক, খ, গ বৈচিত্র্যময় বর্ণগুলোর সাথে পরিচিত হই ৷
    বাংলা আমার প্রাণের স্পন্দন ।
    এক অদৃশ্য ঐশ্বরিক শক্তি ।
    আমি মায়ের অস্তিত্ব বহন করি ।
    ছড়িয়ে দেই বাংলাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ৷
    কিন্তু পাকিস্তানের শাসক-শ্রেণী বাংলা ভাষার উপর আগ্রাসন করে ।
    ছাত্র-জনতার রক্ত ও চেতনায় প্রতিবাদের দাবানল সৃষ্টি হয় ৷
    ১৯৫২ খ্রিঃ ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশ কয়েকজনকে নৃশংস হত্যা করে ৷
    রক্তাক্ত হয় রৌদ্রদগ্ধ পিচঢালা রাজপথ ।
    ভাষার জন্য অকুণ্ঠচিত্তে জীবন উৎসর্গ করেন বাংলার দামাল সন্তানেরা ৷
    চরম ত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছে রাষ্ট্রভাষার স্বীকৃতি ।
    আজো ভুলিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিকে ।
    বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভাষা বীর শহীদদের স্মরণ করি ৷
    একুশ মানে চির উন্নত শির, স্পর্ধিত অহংকার এবং অনুপ্রেরণা ৷
    মাতৃভাষা ও বাঙালি জাতিসত্তা বিকাশে একুশ প্রতিনিধিত্ব করে ।
    অমর একুশে ফেব্রুয়ারি বিশ্বজনীন ।
    তাই, প্রমিত বাংলা ভাষা হোক আন্তর্জাতিক ভাষা ৷

Skip to toolbar