Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    1 year, 6 months ago

    নতুন ভোরের আগমনী
    জান্নাতুন নূর সাহলা।

    নতুন ভোরের আগমনী
    গাহে অমানীশা ভেদি,
    নতুন দিনের প্রত্যাশা।

    নতুন শাপলার শতদল
    এক ঝাঁক দোয়েল উড়ে
    রাঙা রবীতে লাগে শিহরন।

    নতুন দিনে বাতাসে বহে
    নাবন্নের ধানের ঘ্রান।
    ও শালিক খাস নে আর ধান
    নব বধুর চোখ ফাকি দিয়ে।

    পদ্মা, মেঘনা, তিস্তা সবি
    নতুন দিনের নতুন আলোয়
    মন যে হারায় কোন দিগন্তে।

    তেপান্তরে মাঠ পেরিয়ে রুপকথা
    চুপকথাদের দেশে আজ মেঘ বালিকা
    হঠ্যাৎ দেয় মেঘের ভেলায় দোল।

    কইরে তোরা আয় ভিজবী সারাবেলা
    আমার সবাই ঐক্য গড়ি,
    সব অতীতের বিভেদ ভুলে।

    আজ বাংলাদেশের হৃদয় হতে
    আসল এক মানবতার কেতন,
    সারাবিশ্ব দেখবে চেয়ে শুভ্র
    শাপলার শতদল, এক ঝাঁক দোয়েল।

    3
    1 Comment
Skip to toolbar