Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 3 months ago

    🌏 এক নতুন সকাল চাই 🔴
    –জাহিদুল জামি।

    যে হাত আইন লেখে,
    সে হাতই হরণ করে মানুষের স্বাধীনতা,
    যে মুখ ন্যায় কথা বলে,
    সে মুখই মিথ্যের রাজনীতি সাজায়,
    যে চোখ আশ্বাস দেয়,
    সে চোখেই খেলা করে ভয়ংকর প্রতারণা!
    তাদের বিচারসভা অন্ধ,
    তাদের সংসদ পুতুলনাটকের মঞ্চ,
    তারা স্বাধীনতার গান গেয়ে
    স্বাধীনতার লাশ গুম করে রাতের আঁধারে।

    রাজপথের ধুলো জানে
    কারা শহীদের রক্ত বিক্রি করেছে
    কে কাদের কৃতদাস বানিয়েছে
    কাদের পতাকা আগুনে পুড়েছে
    কাদের কণ্ঠে বিপ্লবের সুর ছিল
    আর কারা সুর বদলিয়েছে
    কালো টাকার পাহাড়ে!
    এখন কি থামবে,
    নাকি সময় এসেছে ধ্বংসের?
    যে মঞ্চে অপশাসনের নাটক চলে
    সে মঞ্চ গুঁড়িয়ে দাও!
    যে কলম অন্যায়কে রক্ষা করে
    সে কলম ভেঙে ফেলো!
    যে আইন দুঃশাসনের ঢাল
    সে আইন ছিঁড়ে টুকরো করো!
    আইনের হাঁতুরি তলে পিষে দাও
    এখন আর প্রার্থনায় মুক্তি কারো নেই,
    এখন আগুনের বজ্র শপথ
    এখন প্রতিরোধের ঝড়
    এখন এক নতুন সকাল চাই!
    ০১.০৩.২০২৫

Skip to toolbar