Profile Photo

চারুলতাOffline

  • Adiba-Rahman
  • Profile picture of চারুলতা

    চারুলতা

    • 1 year, 8 months ago

    রক্তের দাগ কি আর শুকোবে না? খুব যে ক্লান্ত মাটির পুতুল। আর কত ক্ষতবিক্ষত করলে শান্ত হবে সমাজের নামি-দামি উচ্চমর্যাদাসম্পন্ন মানুষখেকোরা? শুনেছি চেষ্টা ফল পায়। তার তবে মাকাল ফল। বড় ডিগ্রি, বড় চাকরি সব ফেল চেহারার কাছে। আর কত দৌড়াবে? একটা হাত ভেঙে পরে আছে চৌরাস্তায়। পা থেকে খসে খসে পরছে মাটি। আর কতবার লেপ দিবে? আর কতবার? এর শেষ কোথায়? অবয়ব আগুনে পোড়ানোর পর? নাকি মাটি মাটিতেই মিশিয়ে দিলে?

    রাতের পর রাত চেষ্টা করছে একটুখানি মাটি শক্ত করবার। মাটি থেকে বেয়ে বেয়ে রক্ত ঝরছে। লক্ষ্য তবুও স্থির। কি লাভ? ঘুষ দিচ্ছে গঠন। আর ঘুষখোররা ঢোল পিটিয়ে বলেই যাচ্ছে, তোমার জায়গা নেই। তোমার আত্নার মৃত্যু হোক। মুখপোড়া, বেহায়া! আয়না ভেঙেছে তাই হাজার বার। আর কতবার?

    সাদাবাহারে কেন এত রক্তের ছিটে? পুরনো রক্ত, এরপর নতুন রক্ত। লেখিকার ক্লান্ত হাত হয়তো আর একবার চিৎকার করতে চাচ্ছে।
    নাহ। আর পারছে না। মাটির কাছে যেতে চাচ্ছে আরো একবার।

    আরো, একবার।

    3
    2 Comments
Skip to toolbar