Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • হিসেব
    – শরীফ এমদাদ হোসেন

    সঞ্চয়ের কোন থলি নাই, জমেনি মোহর
    ফজর পড়িনি তবু হারাতে বসেছি জোহর।

    কাটলো হেলায় ফেলায় জীবনের এতোটা সময়
    তবুও ভাবি বসে সময় ও সুযোগ আসবে নিশ্চয়।

    সত্যিই আমি এক ভ্রান্ত পথিক,কাটিয়ে দিলাম
    অজ্ঞ অন্ধকার আর বেহিসেবি সারাটা জনম।

    মানুষ আমি, মানুষের রাখিনি মর্যাদা একটুও
    এ জীবন জীবন নয়, জীবনের সবখানে ফুটো।

Skip to toolbar