Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    1 year, 3 months ago

    কয়েক দিন থেকে আমার মাথায় একটা গান ভাংঙ্গা রেকর্ডের মতো বেজেই চলেছে। নাহ এটা নতুন রোগ না , অনেক পুরাতন রোগ।আগেও এমন হতো। তবে এবারের এই গানটির সাথে আমি চাই আমার বড় পুত্র তার বিয়েতে নাচবে।কি খুব হাসি পাচ্ছে? হাসাহাসি করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
    তো হয়েছে কি, আমি গানটি রেডি করে রেখে দিলাম।বড় পুত্র যখন বাসায় আসলো, তখন আমি রান্নাঘর এ থাকি।সেখানেই গানের ব্যবস্থা করা আছে।ও আসা মাত্র আমি গান ছেড়ে দিলাম। যথারীতি পুত্র রান্না ঘরে এসে জানতে চাইলো- কি খাবো?
    বললাম শুনো- যে গানটি এখন বাজছে, সেটা তুমি তোমার বিয়েতে নাচবে। পুত্র মনে হলো কিন্চিৎ লজ্জা পেলো।রান্নাঘর থেকে বের হয়ে যাবার প্রস্তুতি নিলো।
    বললাম- শুনো, পিকচার তো আভি বাকী হে!
    তুমি যখন এই গানের সাথে নাচবে, তখন সেই ভিডিও ছড়িয়ে পড়বে নেট দুনিয়ায়।
    পাব্লিক জানতে চাবে কে এই যুবক? যে কিনা আজ থেকে ১২ বছর আগের গানের সাথে নাচতে নাচতে চলেছে বিয়ে করতে!
    তখন কমেন্ট এ লেখা থাকবে উনি হলেন বিশিষ্ট…… , রেহান আবরার মল্লিক (আদিত্য)! তিনি শুধু এত্ত সুন্দর নাচতেই পারেন না, তিনি যখন…… দেখেন তখনও এমনই cool থাকেন এবং জটিল জটিল…. হেঁসে খেলেই…..! তিনি শুধু আমাদের দেশেই পরিচিত নন বরং দেশের বাহিরেও তার এই সুনাম ছড়িয়ে গেছে।
    আর কনেও কম যান না, তিনিও বিশিষ্ট….!
    বরের সঙ্গে যারা নাচে অংশ গ্রহণ করছেন তারাও এক এক জন…..! ”
    পুত্রকে বললাম- এখন যাও, শূন্য স্থানে কি বসবে সেটা ঠিক করার জন্য পড়তে বসো।
    পুত্র একবুক হতাশা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেলো।আর আমি! বাকী রান্না করতে করতে কল্পনায় ছেলের বিয়ের নাচ দেখছি। পুত্র আমার মহিষের পিঠে চড়ে বিয়ে করতে যাবে, মহিষের পিঠ থেকে নেমে নাচ শুরু করবে।আমিতো আগেই আমার কন্যার কাছে চলে যাবো! আমারা মাতা কন্যা, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুত্রের নাচ দেখবো। আমি আমার কন্যাকে বলবো- কি একটা জামাই তোর দেখ! ১২ বছর ধরে এই নাচ শিখেও ভুল করছে। তোর জামাই হলো গাধার সর্দার, সাথের গুলোও হলো এক একটা গাধা।
    কত সুন্দর নাচটা , কিভাবে করছে? কন্যা বলবে- ছোট্ট আম্মু আমি যাই, যেয়ে শিখিয়ে দিয়ে আসি?
    অবশ্য ই যাবি, আর কানে কানে বলবি- কোন কিছু তেই মনোযোগ নেই, শুধু মোবাইল আর মোবাইল। ও হলো একটা বিশ্ব গাধা।
    কন্যা বলবে- ছোট্ট আম্মু তুমি কথায় কথায় ওকে গাধা বলবে নাতো।
    ইস রে! কত দরদ! তুই হলি গাধার সর্দারনী, যা যেয়ে সুন্দর করে নাচটা শেষ কর।
    যাক বাবা , রান্না শেষ। এর চেয়ে বেশী কল্পনা করলে দেখা যাবে আমাকে বাচ্চার খিচুড়ী রান্না করতে হচ্ছে।
    ১২/০৩/২০২৪

    6
    5 Comments
Skip to toolbar