-
অস্পষ্ট নক্ষত্রের নীড়
____✍️ #আজীমিনিভৃত রাত্রির নিঃশব্দ রোশনাই,
অভিমানী চাঁদ আজ ঘুমিয়ে আছে,
কালো মেঘের দোলায় দোল খেয়ে,
ভেসে যায় সুদূর বিষাদ-বাসর।নিস্তব্ধতার গভীরে শিকড় গেঁথে,
কোন অচেনা ব্যথার নদী বয়ে যায়,
অশ্রুর অনুবাদ জানে না সময়,
শব্দেরও পাখা ভেঙে গেছে আজ।স্মৃতির অলিন্দে জ্বলে এক প্রদীপ,
কোন নীরব প্রত্যাশার আলোকছটা,
নক্ষত্রের নিভু নিভু সুর বাজে,
নিস্তরঙ্গ ছায়া আকাশে মেশে।তবুও দূর বহুদূর নীলিমার কোলে,
নির্বাসিত আশার আলো জ্বলে,
তোমার ছায়া কি আজও দুলে-
এই ব্যথাতুর অস্তিত্বের মাঝে?
_________________________________
রচনা’কাল: নীরব সন্ধ্যা ৮.১০ মিনিট
১৩-এ মার্চ বৃহস্পতিবার ২০২৫ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
সংশোধিত ও পরিমার্জিত
© Copyright সংরক্ষিত ®2 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Sakib comrade
@2-5
Jannatul Ferdausi
@ferdausi
Anika-Rahman
@anika-rahman
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Shakib
@mdshakib
আকিদ আব্দুল্লাহ খান
@akid
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Keya Islam
@keyamoni6970


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!