Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 8 months ago

    রহস্য রোমাঞ্চ

    কালই চিঠিটা পেয়েছে শিউলি, একবার পড়ে বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছে। এখন আর খুঁজে পাচ্ছে না। তার মা ও বাবা তার টেবিলের কাছে খুব একটা আসে না। চিঠিটা তাকে লেখা কি না তা সে নিশ্চত না। তারা যখন কমলা রংয়ের স্কুল ড্রেস পরে দল বেধে স্কুলে যায় তখন পিছন থেকে একটা ছেলে চিঠিটা ছুড়ে দিয়েছে। শিউলি চিঠিটা তুলে নিয়েছে। ছেলেটার স্কুল ড্রেস দেখে মনে হয় জিলা স্কুলে পড়ে। শিউলি চিঠিটা কুড়িয়ে নেওয়ার পরে সবাই মিলে হাসতে হাসতে পড়ে ফেলে সেটি। তারপর শিউলি সেটা রেখে দেয়। শিউলি প্রেম পত্র দিয়ে কী করবে? প্রেম ট্রেম বোঝার মতো বয়সই হয় নাই তার। তার খালাতো বোনের জন্য পাড়া সুদ্ধ সবাই পাগল। সবাই তাকে চিঠি লেখে। তার খালাতো বোন চিঠি রেখে দেয়। পিছনে কতো জন ঘুরছে প্রতিদিন সে তার একটি হিসেব দেয়। সংখ্যাটা পচিশ, ছাব্বিশ, সাতাশ ছাড়িয়ে যায়। খালাতো বোনের ভারি দেমাগ। শিউলিও তাই চিঠিটি রেখে দিয়েছিল। একবার পড়ে বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছে এখন আর খুঁজে পাচ্ছে না।

    স্কুলে সারাদিন শিউলি মনমরা হয়ে রইলো। ক্লাসে পড়া দিতে গিয়ে বারবার আটকে গেল। বাবা- মা চিঠির হদিস পেলে খারাপ কিছু হবে। স্কুল থেকে ফিরে ভালোভাবে খেতে পারলো না। গলায় ভাত বারবার আটকে যেতে লাগলো। এমন একটি সমস্যা যে সে কাউকে বলতেও পারছে না। খাওয়া শেষে বারবার বই খুঁজতে লাগলো। বিকেলে ভাইকে টিফিনের টাকা থেকে জমানো দশ টাকা দিয়ে জিজ্ঞেস করলো ‘তার টেবিলে কিছু খুঁজে পেয়েছে কী না?’ ভাই জিজ্ঞেস করলো ‘কী খুঁজে পাবে?’ শিউলি কিছু বলতে পারলো না। শিউলি একেবারে চুপচাপ হয়ে গেল। সারাক্ষণ ভয় বাবা-মা কিছু জানলো কি না!

    দুই দিন ধরে নামাজ পড়ছেশিউলি সেই সাথে সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে যাচ্ছে। কিছুতেই চিঠিটা খুঁজে পাচ্ছে না। একটা কথা ভেবে সে শান্ত ছিল যে তার বাবা-মা তার টেবিলে এসে তার বই খুঁজবে না। তাও সারাক্ষণ তার বুক ধুকপুক করতে লাগলো। কি এমন কথা লেখা আছে চিঠিটাতে। “তোমাকে ভালোবাসি। স্কুলের পরে দাঁড়িয়ে থেক। তোমার ঠোঁটে চুমু দিলাম” এইসব।

    এই সব কথা পড়ে সবারই হাসি পায়। দুই একজন আবার এই চিঠি পেয়ে স্কুলের পরে দাঁড়িয়ে থাকে। ছুটির দিনে পড়তে যাই বলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। ক্লাসের ফাকে চিঠি চালাচালি চলে। এর মধ্যে প্রেম না কী বড়োদের ফাকি দিয়ে নিষিদ্ধ বিষয় উপভোগ তা বয়সন্ধি কাল বোঝে না। বয়সের একটা চাহিদা আছে। এই বয়স একটু লুকোচুরি রহস্য রোমাঞ্চ ভালোবাসে। শিউলিও তাই চিঠিটা রেখেছিল। কিন্তু একি জ্বালায় পড়া গেল। সবকিছুর মূলে এই নায়িকা নায়িকা চেহারার খালাতো বোনটা। ওর এইসব নায়িকাগিরি চালানো দেখেই শিউলিওতো চিঠিটা রাখতে চেয়েছিল। আহ! এখন সে কি করে। সানডে প্রেয়ারে যাবে নাকি গীর্জায়। যীশুকে একবার বিষয়টা বলে দেখতে পারে।

    খ্রিস্টান বান্ধবীদের সে বলে রাখে রোববার দিন সেও যাবে গীর্জায়। শিউলি’র মিশনারি স্কুলের গ্রাউন্ডের মধ্যেই গীর্জা ছিল। তাই স্কুলের ড্রেস পরে সকাল সকাল সে বান্ধবীদের সাথে গীর্জায় যায়। মনে মনে চিঠিটা খুঁজে পাওয়ার প্রার্থনা করে। সানডে প্রেয়ারে যাওয়ার কয়েক দিন পরে একদিন ক্লাসে বসে অংক করার সময় অংক বইয়ের ভাজে চিঠিটা খুঁজে পায় শিউলি। উফ! কি বাচা যে বেচেছে সে এবারের মতো। আর কোন দিন সে আর কারো চিঠি ধরতে যাবে না।

Skip to toolbar