-
অন্ধকার অমানিশা;
পথ ছিলো যতো,
ছেড়ে তুমি আসো;
আলো পাবে অবিরত।
জীবন বিলীন করে;
করো সংগ্রাম,
মাথা নিচু করো নাকো;
দেহে থেকে প্রাণ।
আমরণ মেলে ধরো;
সত্যের শির!
যেভাবে ঘাসেতে থাকে;
ভোরের শিশির।
আগুন সে নিভে যায়;
যদি ঢালো জল,
পুণ্য কখনো জেনো;
হয় না বিফল।
পাহাড় সে বড় হোক;
উদার তো নয়,
উদার জীবন সে তো;
শেখায় প্রণয়!
আগুন সে আমরণ;
জ্বলিতে সে চায়,
পুণ্য জীবন সে তো;
এভাবে শেখায়!
আলো যত ক্ষীণ হোক;
তবু সে ভালো,
আঁধার বিশাল তবু;
নিকশ কালো!
পুণ্য ক্ষুদ্র-তবু;
আকারে বিশাল!
সে-ই তো ধরাতে জ্বালে;
আলোর মশাল।
এই! প্রকৃতিকে চিনে নাও,
শিক্ষা ভেবে;
সে-ই তো তোমায় সদা,
পথ দেখাবে।
ভালবাসো সকলকে;
করিও না ঘৃণা,
সুখ কভু পাবে নাকো;
ভালোবাসা বিনা।
বিলীন হয়ো না কভু;
আপনার ত্বরে,
বেঁধে নাও নিজেকে;
প্রেম, প্রীতি ডোরে।
সুখ চাও?
সুখ আছে তোমারই দ্বারে;
যদি অন্যের সুখে দুখে,
রাখো আপনারে।
তবে তুমি পাবে সেই;
প্রকৃত সুখ,
যদি কভু কাহারেও;
করো না বিমুখ!
Friends
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
আর্য্য সপ্ত দর্শী
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
