Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    1 year, 5 months ago

    জয় বাংলাদেশ।
    জান্নাতুন নূর সাহলা।

    জয় বাংলাদেশ,জয় বাংলাদেশ
    ২৬ শেষ মার্চ স্বাধীনতা দিবস আজ।
    মুক্তিযুদ্ধের শপথ গ্রহণ করি
    ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই।
    জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ
    স্বাধীনতার মান রক্ষা করতে আজ
    হানাহানি মারামারি সব রেখে ঐক্যবদ্ধ হই
    স্বাধীনতার শপথ নিলাম সবে।
    জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ
    আর যেন ধর্ষিত বোন না কাঁদে
    কোন মা খোকা হারানো বেদনা না সহে
    প্রিয় হারানো বিজ্ঞপ্তি না প্রকাশ হয়।
    জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ
    আজ বিশ্ব দুয়ারে মাথা উঁচু করে
    দাঁড়িনোর সময় এসেছে,জাগো সবে
    ফারাক্কা বাঁধের ভাঙ্গনের দিন এসেছ।
    জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ
    হুঁশিয়ার হুঁশিয়ার দস্যু শত লোভী
    আমার সোনার বাংলাদেশ কে,
    আজো নজরুলের অগ্নি ঝড়া কৃর্তি আছে
    আছে হামিদুর রহমান, মতিউর রহমান,
    ইসা খাঁ তলোবারী তেজ কমে নি কভু।
    জয় বাংলাদেশ,জয় বাংলাদেশ
    আমারা না হারাদের সমাবেশ
    আজো আবু সাঈদ, মুগ্ধ আছে
    বরকত, সালামের রক্তে ভেজা বাংলাদেশ।

    2
    3 Comments
Skip to toolbar