Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর ।
    ফার্সি ভাষায় ‘শাব’ এবং আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হচ্ছে রাত্রি বা রজনী । ‘কদর’ শব্দের অর্থ মহাসম্মান বা মর্যাদা । এছাড়া লাইলাতুল কদরের অন্য অর্থ হচ্ছে ভাগ্য, পরিমাণ এবং তাকদির নির্ধারণ করা ।
    সমগ্র মুসলিম জাতির জন্য এ বিশেষ রাতটি পবিত্র । মহান রাব্বুল আল আমিন পবিত্র এ রজনীকে অনন্য মর্যাদা দিয়েছেন । অন্যান্য মাসের চেয়ে পবিত্র রমযান মাসে পরম করুণাময় আল্লাহর রহমত অধিক বর্ষিত হয় । রমযান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ, সম্মানিত ও মহিমান্বিত রাত হচ্ছে লাইলাতুল কদর । শবে কদরের ইবাদত অন্য যে কোনো রাতের চেয়ে উত্তম, পুণ্যময় এবং অধিক সওয়াবের । বরকতময় এ রাতে গুণাহ মাফ হয় এবং সৌভাগ্য বয়ে আনে । শান্তিময় এ রাতে বেশি আমল করা উচিৎ ।
    হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র শবে কদরের রাতটি সবার জন্য রহমতের হোক ও প্রশান্তি বয়ে আনুক । 🌙

Skip to toolbar