Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 2 months ago

    🏡 #একই_সমতলে 🏡
    (ঈদের অনুভুতি বড় কষ্টের)
    –জাহিদুল জামি।

    একই রক্ত, একি জন্ম-মৃত্যু
    একই পৃথিবী, একি আলো-বাতাস,
    তবে কেন এই বিভাজন,
    কেন এই অন্ধকার, এই তফাৎ ?
    একদিকে যে শিশুটি রাতে
    মায়ের কোলে নিদ্রায় শায়িত
    অথচ পৃথিবী তার পরিচয় জানে না,
    তার ভাগ্য খোঁজে না।
    রাস্তার পাশে শুয়ে থাকা মা
    অর্ধাহারে, অনাহারে—
    দু’টি ছোট শিশুকে আঁকড়ে ধরে
    শুয়ে রইলো তার শীতের কুয়াশায়,
    কোনো চাদর নেই, কোনো আশ্রয় নেই,
    শুধু একটি বুকের ভেতর আতঙ্ক।
    কিন্তু অন্যদিকে,
    বিলাসিতা দিয়ে সাজানো বাড়ি-গাড়ি,
    অতিথি মহলে খাবার,
    চাকচিক্য আলো, ছুটছে সময়।
    এরা হাঁটে সোনালী রাস্তা ধরে,
    শপিংমলে আবার নতুন আনন্দে
    কিন্তু কোনো দৃষ্টিতে তাদের চোখ
    পথে শুয়ে থাকা নিরুপায় মায়ের দিকে যায় না।

    একই পৃথিবী, একি রাত—
    সূর্য সেই আকাশে, চাঁদ ঘুরে বেড়ায়,
    একই বাতাস ছুঁয়ে চলে ধনী-গরীব,
    কিন্তু এত বড় বৈষম্য কীভাবে?
    একদিকে ঐশ্বর্য,অন্যদিকে মৃত্যুর কষ্ট,
    একই পৃথিবীতে একি পথচলা—
    কোথায় থাকে আমাদের মানবতা?
    বিশাল অট্টালিকা,
    এবং গাছের তলায় শুয়ে থাকা ছিন্নমূল—
    একই সমতলে দুই জীবন,
    একটি রঙিন, একটি ধূসর।
    কেউ বিলাসে সিক্ত,
    কেউ অন্যের যন্ত্রণায় ডুবে থাকে।
    তবুও একি বাতাস, একি সূর্য,
    কেন এই অসমতল,
    কেন এই শ্রেনীর উপাখ্যান?
    সৃষ্টির সেরা জীব বলে দাবি করো,
    তবে কেন কিছু মানুষের ঘর
    ভরা থাকে আর্শীবাদে,
    আর অন্যদের বুক ভরা থাকে কষ্টে?
    এই বৈষম্যের পৃথিবীতে
    তবে কখনো আমরা তাকাতে পারবো না
    একই সমতলে দাঁড়িয়ে,
    একই রক্তে সবাই সমান?
    ৩১.০৩.২০২৫

Skip to toolbar