Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 3 months ago

    🎀 তুমি আসবে বলে ❤️
    –জাহিদুল জামি

    কী এক শুন্যতা,
    এক রুদ্ধশ্বাস নিস্তব্ধতা,
    মনের গহীনে পুড়ে মরে
    এক অবিশ্রান্ত মরুপ্রান্তর।
    তোমার সেই অকস্মাৎ প্রস্থান—
    এখনো আমি ফিরি কেঁদে
    জানালার ধারে, ব্যালকোনিতে,
    চেনা পথের প্রতিটি মোড়ে,
    যেন এই বুঝি তুমি এলে,
    আলতো করে ছুঁয়ে দিলে দু’হাত…

    অথচ হঠাৎ—
    ঘুম ভাঙে রাতের নিঃশব্দতায়।
    জানালায় দাঁড়িয়ে অপলক চেয়ে থাকি,
    সামনে জোছনার শুভ্রতা,
    চাঁদ আলোর গাঢ় পরশে,
    হঠাৎ এক টুকরো মেঘ
    নরম হাতে ঢেকে দেয় তাকে,
    লুকোচুরি খেলে যায় ছায়া-আলোয়।
    সত্যি কি তুমি লুকোচুরি খেলছো আমার সঙ্গে?
    এই বুঝি আবির্ভূত হলে,
    আজো হাতড়ে ফিরি স্মৃতির গভীরে,
    সেখানে ধীরে ধীরে মিশে যাও
    ছায়ার মতো, ধোঁয়ার মতো…
    চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রু,
    নিথর দাঁড়িয়ে থাকি,
    এই খোলা জানালার পাশে—
    যেমন প্রতিদিন দাঁড়িয়ে থাকি,
    তুমি আসবে বলে… ❤️
    ২৯.১১.২০২১
    বার্লিন, জার্মানি

Skip to toolbar