Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    1 year, 3 months ago

    পথ
    ————
    ভ্রষ্ট হতে নষ্ট পথে যাচ্ছিলো দুই অন্ধ
    ত্রস্ত কালে ব্যস্ত হলে পথটি ছিলো বন্ধ।
    হঠাৎ তারা ছন্ন ছাড়া করলো শুরু তর্ক
    তাবত হাঁকে দোহাই লাগে ঐ দিকেতে মর্গ।

    স্বর্গ-নরক দূর ছিলোনা, মানুষেরি মাঝে
    বর্গ-গোকল ধাঁধাই পেলো ফানুশের-ই ভাঁজে।
    বর্ম হলো বিরোধ কেবল- সে ইলাহি কান্ড
    ন্যস্ত রলো বলতে কে-যে অকাল-কুষ্মাণ্ড।

    কুরুক্ষেত্রের কাকটির হলো তৃষ্ণা মেটা আজি
    লোহিত রং করলো ধারণ ঢাক্-কার পথ রাজী।
    ক্ষনিক গেলে সদলবলে পৌঁছলো বোধির কাছে
    তরিৎ টলে অধির বলে শোনার আরো আছে।

    শুনবে কি ছাই বোধির মশাই শোনার কি আর ছিলো?
    শোনার আগেই সবার ভাগেই মুষ্টি-মেয় দিলো।
    যে-যা পেলো বিষম খেলো- অনেক হলো ভাই।
    এবার চলো যে-যার পথে অমনি ফিরে যাই।

    কলম নিলো কাগজ নিলো আঁকতে বসে পথ
    এই পথেতে ফিরবে নাকি কেবল রাজার রথ।
    পথটা হবে এমন সরু যেমন গজদন্ত
    সৈন্য যাবে শন্ত যাবে আর যাবে সামন্ত।

    যোগ্য হলে ভোগ্য পাবে নয়লে মরো ভাই
    এই পথেতে ভিন্ন কারো যাবার জায়গা নাই।
    রত্ন তবু রইতে পারে – পড়েই ঝোপের ধারে
    অন্ধ কভু, হায়রে প্রভু পথ দেখাতে পারে?

    মো. আরিফ হোসেন
    ০১.০১.১৪৩২ বঙ্গাব্দ

    2
    2 Comments
Skip to toolbar